-
ভারতের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্নের আশঙ্কা আছে: ফখরুল
জুন ২৫, ২০২৪ ১৫:১৬বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত 'চুক্তি ও সমঝোতা' দেশের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব চুক্তি-সমঝোতার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
-
মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাধানোর ইচ্ছা নেই: ওবায়দুল কাদের
জুন ১৭, ২০২৪ ১২:৩৪বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে মিয়ানমারের সঙ্গে গায়ে পড়ে যুদ্ধ বাধানোর ইচ্ছা নেই।
-
প্রস্তাবিত বাজেট গণবিরোধী ও দেশবিরোধী, এটি লুটেরাবান্ধব: ফখরুল
জুন ০৯, ২০২৪ ১৫:৫১বাংলাদেশের ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও দেশ বিরোধী আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট একটা কল্পনার ফানুস, এটি গণবিরোধী ও দেশবিরোধী।
-
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজীর সর্বশক্তি নিয়োগ করেছেন: মির্জা ফখরুল
জুন ০৫, ২০২৪ ১৫:১৬বাংলাদেশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নন বলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
বর্তমান সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল: মির্জা ফখরুল
মে ১৬, ২০২৪ ১৩:২৭বাংলাদেশের বর্তমান সরকার ভারতের কাছে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের ভাসানী অনুসারি পরিষদের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ফারাক্কা লং মার্চের দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
-
দেশ এখন ‘আওয়ামী মগের মুল্লুকে’ পরিণত হয়েছে: ফখরুল
এপ্রিল ১৯, ২০২৪ ১৪:০২বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশটা এখন আওয়ামী মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে আওয়ামী শাসকগোষ্ঠী। অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে তারা।’
-
বন্দিদের সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে
এপ্রিল ১৫, ২০২৪ ১৩:৩১জেলে বন্দি থাকা নেতাকর্মীর সংখ্যা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
বিএনপি নির্লজ্জ মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের
এপ্রিল ১৩, ২০২৪ ১৫:০২বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।
-
এবারের ঈদ দুঃখ-কষ্টের : মির্জা ফখরুল
এপ্রিল ১১, ২০২৪ ১২:০৪বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের ঈদ সাধারণ মানুষ কাছে দুঃখ-কষ্টের। একইসঙ্গে তিনি বলেছেন, তিনি বলেছেন, ‘এবারের ঈদ বাংলাদেশের মানুষের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে, কষ্ট নিয়ে এসেছে। ঈদে কী করি আমরা? ঈদে সাধারণত ছেলে-মেয়ে-স্ত্রী-বাচ্চাদেরকে কাপড় দেই। সেই কাপড় আমরা দিতে পারছি না। ভালো খাবার দেই? সেই খাবার আমরা দিতে পারছি না, সাধারণ মানুষরা তাদের ছেলে-মেয়েদের সেই খাবার দিতে পারছে না।’
-
বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না: মির্জা ফখরুল
এপ্রিল ০৫, ২০২৪ ১৫:৫০বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না। মনে হয় না, এটা একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের মনে হয়, পুরোপুরিভাবে একটি আধিপত্যবাদ সরকার আমাদের উপর চেপে বসেছে।’