-
বাংলাদেশে নির্বাচনকালীন সরকার: কি বলছে বিরোধীদলগুলো?
নভেম্বর ০২, ২০২১ ১৪:০৯নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনো কিছু করতে পারে না। সে কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি। কিন্তু এই সরকার কোনো কিছু গ্রহণ করে নাই। সে কারণেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।
-
দেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ-ফখরুল,জনগণকে সাথে নিয়ে রাজপথ দখল করার আহ্বান কামালের
অক্টোবর ২৯, ২০২১ ১৪:০৯বাংলাদশের প্রধান বিরোধী দল বিএনপি আবারো জানিয়েছে, তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং দলীয় প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের পরিচালনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে, অন্যথায় নয়।
-
নির্বাচনী মাঠ খালি করতে বিএনপিকে মামলায় জড়াচ্ছে সরকার: ফখরুলে দাবির বিষয়ে কাদেরের প্রতিক্রিয়া
অক্টোবর ২৮, ২০২১ ১৫:১৮বাংলাদেশের ক্ষমাতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, শেখ হাসিনা সরকার কখনো খালি মাঠে গোল দিতে চায় না,সরকার চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, আর খালি মাঠে গোল দিতে আওয়ামী লীগ অভ্যস্তও নয় ৷
-
আ. লীগের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে- কাদের
অক্টোবর ২৭, ২০২১ ১৬:৪৫বাংলাদেশের আগামী নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেছেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিত করতে ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে।
-
অপারেশনের পর আইসিইউতে খালেদা জিয়া: ফখরুল বললেন 'বিদেশে নেওয়া প্রয়োজন'
অক্টোবর ২৫, ২০২১ ১৪:৫৭বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে আছেন। আজ (সোমবার) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
-
রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন: মির্জা ফখরুল
অক্টোবর ২৪, ২০২১ ১০:০৪বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে দেশের মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার সৃষ্টি করে অস্থিতিশীল করছে দেশকে। যার প্রমাণ রংপুরে হামলার নেতৃত্ব দিয়েছে সরকারের লোকজন। সেই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তা দিতেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার।
-
‘সরকার নিত্যপণ্যের দাম কমাতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হয়েছে’
অক্টোবর ২৩, ২০২১ ০৯:২৮বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার একদিকে যেমন নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হয়েছে।
-
নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: ফখরুল
অক্টোবর ০২, ২০২১ ১২:৩৭বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ।
-
সরকারের চাপেই খেলাফত মজলিস ২০ দলীয় জোট ছেড়েছে: ফখরুলের অভিযোগ
অক্টোবর ০১, ২০২১ ১৯:১৫বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকারের চাপেই খেলাফত মজলিস বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে। আমরা মনে করি, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে, এটা তারই অংশ।’
-
অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় পালাবার পথ পাবেন না: বিএনপি মহাসচিব
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৫:২৫বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের তত্ত্বাবধায়নে সংগঠনকে সুসংগঠিত করা হচ্ছে। দলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে। আর সেজন্যই অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের হৃদ-কম্পন শুরু হয়েছে। তাই মরিয়া হয়ে তারা বিএনপির ওপর চড়াও হচ্ছে, ঘরে ঘরে গিয়ে আক্রমণ, পুলিশি হয়রানি-তল্লাশি চলছে।