-
গণতন্ত্রকে ভেঙে ফেলার আয়োজন চলছে : ফখরুল
ডিসেম্বর ০৫, ২০২০ ১২:৫২গণতন্ত্র আজও নামে-বেনামে একদলীয় ফ্যাসিবাদের আক্রমণে আক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতাকে চিরস্থায়ী ও নিরংকুশ করার জন্য আজ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার আয়োজন চলছে। অতীত থেকে শিক্ষা নিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তাদের সে আয়োজন নস্যাৎ করে দিতে হবে।
-
করোনার গতিপ্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল: কাদের
নভেম্বর ২৭, ২০২০ ১২:১৫আমরা করোনার চেয়েও শক্তিশালী-কয়েকমাস আগে এমন বক্তব্য দিয়ে হাসির খোরাক যুগিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন বলছেন, “করোনা গতি প্রকৃতি কোন দিকে যায় বলা মুশকিল, তবুও সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে রেখেছে।“
-
‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে নাশকতা করে অন্যদের ওপর দায় চাপাতে চায়’
নভেম্বর ১৪, ২০২০ ১০:১৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাজধানীতে বাস পোড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পূর্বপরিকল্পিত ঘটনা। সরকার নিজেদের এজেন্ট দিয়ে এসব নাশকতা করে এর দায় অন্যদের ওপর চাপাতে চায়। কোনো নাশকতার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
-
আমি বিএনপির বিরুদ্ধে বলি না, বলি তাদের অপরাজনীতির বিরুদ্ধে: ফখরুলের বক্তব্যের জবাবে কাদের
নভেম্বর ০৬, ২০২০ ১২:১২আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবরের মতো আজকেও বিরোধী দল বিএনপি’র বিরুদ্ধে আর এক দফা অভিযোগ উত্থাপন করেছেন।
-
ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কথা বলার অধিকার আ. লীগের নেই: ফখরুল
অক্টোবর ৩০, ২০২০ ১৫:০৬নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে 'করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের কৃষিখাতের কৌশল নির্ধারণ' শীর্ষক আলোচনা সভায় এ চ্যালেঞ্জ দেন তিনি।
-
নিজেদের ক্ষতির জন্য বিএনপি নিজেই যথেষ্ট- কাদের : মত প্রকাশের স্বাধীনতা বিলুপ্ত- ফখরুল
অক্টোবর ২৯, ২০২০ ১৫:৩৮বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিএনপিকে সহযোগী শক্তি হিসেবে দেখতে চায়। সরকারের দূরতম কোনো ইচ্ছ নেই বিএনপিকে দুর্বল করার। বিএনপি নিজেই নিজেদের ক্ষতির জন্য যথেষ্ট।
-
নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথ, এদের লজ্জা-শরম বলতে কিছু নেই: ফখরুল
অক্টোবর ১৯, ২০২০ ১৩:৩৪বাংলাদেশ নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের দেশে যে নির্বাচন কমিশন আছে এটা একটা ঠুঁটো জগন্নাথ। এদের লজ্জা-শরম বলতে কিচ্ছু নাই। তারা বলছে- ঢাকা-৫ এ ১০ শতাংশ ভোট পড়েছে। আমরা মনে করি ৫ পার্সেন্ট ভোটও পড়ে নাই। তারা বলছে ভোট সুষ্ঠু হয়েছে, একটা মানুষের তো লজ্জা-শরম-হায়া থাকে। এদের সেই লজ্জা শরম হায়াটুকুও নাই।”
-
পুলিশের ধর্ষণবিরোধী সমাবেশ লোকদেখানো: বিএনপি মহাসচিব
অক্টোবর ১৮, ২০২০ ১২:৫৪নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে আয়োজিত সমাবেশকে লোকদেখানো বলে মন্তব্য করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল শনিবার পুলিশ একদিকে ধর্ষণবিরোধী লংমার্চের ওপরে হামলা করেছে, অন্যদিকে তারা ধর্ষণ প্রতিরোধে সমাবেশ করেছে। এটা লোকদেখানো ছাড়া কিছুই না।
-
মির্জা ফখরুলের বাসায় হামলার পেছনে সরকারি মদদ রয়েছে: বিএনপি
অক্টোবর ১০, ২০২০ ২১:৩২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় হামলার ঘটনায় সরকারকে দায়ী করে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।
-
দেশকে অসভ্য সমাজে পরিণত করা হয়েছে- ফখরুল: পাকিস্তান আমলেও এত ধর্ষণ ঘটেনি: মান্না
অক্টোবর ০৯, ২০২০ ১০:২১বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার স্বাধীন দেশটাকে একটা ভয়ঙ্কর অসভ্য সমাজে পরিণত করেছে। সমাজে কোন নৈতিকতা নেই, যে সমাজে কোন বিচার নেই। যে সমাজে কোন আইনের স্বাধীনতা নেই, আজকে আমরা সেই সমাজে পরিণত হয়েছি। এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী আজকের আওয়ামী লীগ সরকার। তারা এই সমাজে ভয়ঙ্কর নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে।