-
পরমাণু সমঝোতা বাস্তবায়ন নিয়ে ফের বিতর্কে রাশিয়া তার অবস্থান জানালো
জুলাই ০৫, ২০২০ ১১:৫৩ইউরোপের তিনটি প্রভাবশালী দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা তা মানছে না। পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও পাঁচটি পর্যায় বা ধাপে পরমাণু সমঝোতার বিভিন্ন ধারা স্থগিত করার পদক্ষেপ নেয়। ফলে ইউরোপ নড়েচড়ে বসে এবং বিরাজমান সমস্যা সমাধানে উপায় খুঁজে বের করার চেষ্টা করে। তারা ইরানকে পরমাণু সমঝোতায় ধরে রাখার জন্য বিশেষ অর্থ সরবরাহ ব্যবস্থা ‘ইন্সটেক্স’ চালু করার প্রতিশ্রুতি দেয়। ইউরোপ পরমাণু সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ইরানও ‘ইন্সটেক
-
আমরা পরমাণু সমঝোতা মেনে চলছি: লন্ডনের স্ববিরোধী দাবি
জুলাই ০৫, ২০২০ ০১:১৬ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বাস্তব পরিস্থিতি অস্বীকার করে দাবি করেছে, লন্ডন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলছে। ওই মন্ত্রণালয় গতকাল (শনিবার) এক বিবৃতিতে এই দাবি করার পাশাপাশি ইরানকে এ সমঝোতা পুরোপুরি মেনে চলারও আহ্বান জানিয়েছে।
-
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত; দ্রুত রোগমুক্তি চেয়ে জারিফের বার্তা
জুলাই ০৪, ২০২০ ১২:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।
-
ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যৌথ কমিশনকে ইরানের চিঠি
জুলাই ০৪, ২০২০ ০১:১৩তিন ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতা মেনে চলছে না জানিয়ে ইরান এই সমঝোতা সংক্রান্ত যৌথ কমিশনকে চিঠি দিয়েছে। এই কমিশন পরমাণু সমঝোতা বাস্তবায়ন তদারকির দায়িত্বে রয়েছে। কমিশনের সমন্বয়কারী হিসেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ইরানের চিঠি পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
-
‘বিতাড়িত গুণ্ডা’ আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না: জাতিসংঘকে ইরান
জুলাই ০১, ২০২০ ০১:২৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার মতো ‘বিতাড়িত গুণ্ডা’র কাছে আত্মসমর্পণ করা জাতিসংঘের উচিত হবে না।মার্কিন বলদর্পিতার কাছে নতি স্বীকার করলে বিশ্বে আবার ‘জঙ্গলের আইন’ চালু হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
-
নিষেধাজ্ঞা নবায়নে আমেরিকার তোড়জোড়: অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ইরান
জুন ৩০, ২০২০ ১৫:০১পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাবার পর আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করে আসছে।
-
২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
জুন ৩০, ২০২০ ০৩:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের ওপর বক্তব্য রাখবেন। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের আওতায় তা অনুমোদিত হয়।
-
‘আইন মেনে চলা দেশগুলোকে শাস্তি প্রদানকারী প্রথম দেশ আমেরিকা’
জুন ৩০, ২০২০ ০০:৫১নিজে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে অন্য দেশগুলোকে এই সমঝোতা লঙ্ঘনে বাধ্য করার যে প্রচেষ্টা আমেরিকার চালিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার রাতে এক টুইটার বার্তায় এ সমালোচনা করার পাশাপাশি মার্কিন সরকারের বলদর্পী মনোভাবেরও তীব্র নিন্দা জানান।
-
একক আধিপত্য প্রতিষ্ঠার যুগ শেষ হয়ে গেছে: পাশ্চাত্যকে পুতিন
জুন ২৯, ২০২০ ০৪:৫৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও আমেরিকার নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর একক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি গতকাল (রোববার) রুশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পাশ্চাত্যের আধিপত্যকামী মনোভাবের সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চরম স্বার্থবাদিতা এবং অপরের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার দিন শেষ হয়ে গেছে এবং এগুলো বর্তমান যুগে অকার্যকর হয়ে পড়েছে।
-
‘সাদ্দামের রাসায়নিক হামলায় পশ্চিমা সমর্থনের কথা ভুলবে না ইরান’
জুন ২৮, ২০২০ ০০:৪৪ইরানের ‘সারদাশ্ত’ এলাকায় ইরাকের সাবেক শাসক সাদ্দামের ভয়াবহ রাসায়নিক বোমা হামলায় পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতার কথা ইরানি জনগণ কোনদিনও ভুলবে না। ওই হামলার বার্ষিকীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছে।