২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখবেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i81064-২২৩১_নম্বর_প্রস্তাব_নিয়ে_নিরাপত্তা_পরিষদে_বক্তব্য_রাখবেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের ওপর বক্তব্য রাখবেন। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের আওতায় তা অনুমোদিত হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ৩০, ২০২০ ০৩:১৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের ওপর বক্তব্য রাখবেন। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের আওতায় তা অনুমোদিত হয়।

২২৩১ নম্বর প্রস্তাবে যেসব কথা বলা হয়েছে তার অন্যতম হচ্ছে- ইরান যদি সঠিকভাবে মেনে চলে তাহলে পরমাণু সমঝোতা সইয়ের পাঁচ বছর পর ইরানের ওপর থেকে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। সেই হিসেবে আগামী অক্টোবর মাসে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা কিন্তু আমেরিকা এবং তার পশ্চিমা কয়েকটি মিত্রদেশ অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিরোধিতা করছে। এরইমধ্যে এসব দেশ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছে যাতে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তপরিষদ

নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার ব্যাপারে জাওয়াদ জারিফ গতরাতে এক টুইটার পোস্টে বলেছেন, “আমেরিকা একাই শুধু পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে না বরং অন্যদেরকেও তা লঙ্ঘনের জন্য চাপ দিচ্ছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার আমি নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবো।”#

পার্সটুডে/এসআইবি/৩০