-
ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয়ার ক্ষমতা ইউরোপীয়দের নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৬, ২০২০ ১৫:১২ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ জার্মানির সাপ্তাহিকী স্পাইগেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয়ার ক্ষমতা ইউরোপীয়দের নেই। তিনি বলেন, ইউরোপের পক্ষ থেকে আমেরিকার একনিষ্ঠ আনুগত্য বিপর্যয়কর।
-
ইউরোপের পক্ষ থেকে আমেরিকার একনিষ্ঠ আনুগত্য বিপর্যয়কর: জারিফ
জানুয়ারি ২৬, ২০২০ ০২:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইউরোপের পক্ষ থেকে আমেরিকার একনিষ্ঠ আনুগত্যকে বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে শক্ত হয়ে দাঁড়ানোর শক্তি ইউরোপীয়দের নেই।
-
স্বাভাবিক দেশ নিজের কনস্যুলেটকে কসাইখানা বানায় না:রিয়াদকে তেহরান
জানুয়ারি ২৫, ২০২০ ০৩:৪১ইরানকে ‘স্বাভাবিক আচরণ’ করার আহ্বান জানিয়ে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, কোনো স্বাভাবিক দেশ তার কনস্যুলেটকে কসাইখানায় রূপান্তর করে না এবং নিজের প্রতিবেশীদের ওপর হামলা চালায় না।
-
‘শাহাদাতের পরও প্রতিরোধ আন্দোলনকে প্রেরণা দিচ্ছেন জে. সোলাইমানি’
জানুয়ারি ২১, ২০২০ ০৩:০০ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, শহীদ জেনারেল কাসেম সোলাইমানি তার শাহাদাতের পরও মার্কিন-বিরোধী প্রতিরোধ আন্দোলনকে প্রেরণা দিয়ে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সন্ত্রাসী বাহিনী গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে।
-
এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করতে বাধ্য হবো: ইরান
জানুয়ারি ২০, ২০২০ ১৪:০১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন,তার দেশের পরমাণু কর্মসূচির বিষয়টি আবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়া হলে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে।
-
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে রাজনীতি করবেন না: জারিফ
জানুয়ারি ১৮, ২০২০ ০৪:০৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তেহরানের অদূরে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (শুক্রবার) ওমানের রাজধানী মাস্কাটে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।
-
ওবামার সঙ্গে চুক্তি করিনি যে ট্রাম্পের সঙ্গে পরিবর্তন করতে হবে: জারিফ
জানুয়ারি ১৬, ২০২০ ০৫:০০ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৬ স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রস্তাবিত নয়া সমঝোতা মেনে নেয়ার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরান তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে চুক্তি করেনি যে তার ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে চুক্তিটি বাতিল হয়ে যাবে।
-
ব্রিটেন তোতাপাখির মতো যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে: জাওয়াদ জারিফ
জানুয়ারি ১৪, ২০২০ ১৮:১৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ব্রিটেন তোতাপাখির মতো যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে এবং পশ্চিম এশীয় অঞ্চলে ওয়াশিংটনের সন্ত্রাসবাদী লড়াইয়ে অন্ধভাবে অংশ নেয়।
-
‘বিউটিফুল’ অস্ত্র বিশ্ব শাসন করে না: ট্রাম্পকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৯, ২০২০ ১৮:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সুন্দর অস্ত্র নয় বরং জনগণই বিশ্বকে শাসন করে। তিনি তার ব্যক্তিগত টুইটার পেইজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে আজ (বৃহস্পতিবার) এই বক্তব্য দিয়েছেন।
-
জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষা করেছে ইরান: জারিফ
জানুয়ারি ০৮, ২০২০ ০৭:২২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আজ সকালে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে তার দেশ।