-
ইরানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে: জারিফ
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৭:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের ওপরে আমেরিকা অথবা সৌদি আরব যদি সামরিক হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাবে। আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরান থেকে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া একান্ত সাক্ষাৎকারের ইরানের শীর্ষ কূটনীতিক এ মন্তব্য করেন।
-
আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ বেআইনি ও মানবতাবিরোধী: জারিফ
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ০২:২৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শক্তিশালী করার যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি জারিফ বুধবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেছেন, আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ সম্পূর্ণ ‘বেআইনি ও মানবতা বিরোধী।’
-
নেতানিয়াহুর মতো বন্ধু থাকতে ট্রাম্পের শত্রুর প্রয়োজন নেই: ইরান
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০২:০৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো বন্ধু থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত্রুর প্রয়োজন নেই।
-
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নেতানিয়াহুর ফের বাগাড়ম্বর
সেপ্টেম্বর ১০, ২০১৯ ১৪:০৩আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে সর্বশেষ প্রতিবেদন প্রকাশের পর ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচির লক্ষ্য সামরিক এবং দেশটি পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে।
-
বিদেশি সেনাদেরকে অবশ্যই আফগানিস্তান ত্যাগ করতে হবে: ইরান
সেপ্টেম্বর ০৯, ২০১৯ ০২:৩২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আফগানিস্তানে পরাজিত বিদেশি সেনাদেরকে অবশ্যই দক্ষিণ এশিয়ার এ দেশটি ত্যাগ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা বন্ধ ঘোষণা করার পর জারিফ রোববার রাতে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও’কে সভ্যতা শেখালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ০১:৫৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার মার্কিন সমকক্ষ মাইক পম্পেও’কে উদ্দেশ করে বলেছেন, “আপনি ‘সভ্য’ কাকে বলে জানেন?” তিনি আরো বলেছেন, যারা ড্রোন পাঠিয়ে বিয়ে বাড়িতে হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করে তারা কি সভ্য?
-
‘আপনারা পারস্যের মিছরি দিয়ে গোটা বিশ্বকে মিষ্টিময় করে তুলতে পারেন’
সেপ্টেম্বর ০৬, ২০১৯ ০৪:২৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বাংলাদেশের ফার্সি ভাষার বোদ্ধারা ‘পারস্যের মিছরি’ দিয়ে গোটা বিশ্বকে মিষ্টিময় করে তুলেতে পারেন। তিনি গত ৪ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশের ফার্সি ভাষার অধ্যাপকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপকদের পাশাপাশি আঞ্জুমানে ফার্সি সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
-
ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক ঐতিহাসিক: শেখ হাসিনা
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৪:২৯প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ককে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। আজ (বুধবার) ঢাকা সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় শেখ হাসিনা এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর কাছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির শুভেচ্ছা পৌঁছে দেন মোহাম্মদ জাওয়াদ জারিফ।
-
শেখ হাসিনার সঙ্গে জারিফের বৈঠক; দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর তাগিদ
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১১:০২বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. মোহাম্মাদ জাওয়াদ জারিফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষকরে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা-গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে কথা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরান-রাশিয়া সহযোগিতা জোরদার হচ্ছে
সেপ্টেম্বর ০৩, ২০১৯ ১১:৩২রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বেশ কিছু বিষয়ে দ্বিপক্ষীয় সমঝোতার খবর দিয়েছেন।