-
ইরানে ব্যর্থ অভিযানের বার্ষিকী; যে অলৌকিক ঘটনায় ভড়কে যায় আমেরিকা
এপ্রিল ২৫, ২০১৯ ১৩:৪২ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী আজ। পারস্য উপসাগর থেকে চালানো এ অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী তেহরান থেকে ৫২ জন আটক ব্যক্তিকে উদ্ধারের পরিকল্পনা করেছিল। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর তেহরানের মার্কিন দূতাবাসের এসব কর্মীকে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করা হয়েছিল।
-
ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বোয়িং; ইরানেও নিষিদ্ধ হলো ৭৩৭ ম্যাক্স
মার্চ ১৫, ২০১৯ ১২:০৪ইরানের আকাশেও বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমান নিষিদ্ধ করার পর ইরানের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেয়া হয়েছে।
-
মার্কিন-তালেবান আলোচনায় আশাবাদী নন আফগান উপদেষ্টা
মার্চ ১২, ২০১৯ ১৩:০৪আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আফগান জনগণের সঙ্গে কথা বলতে হবে। আর বর্তমান আফগান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। এই সরকারকে বাদ দিয়ে কোনো অর্থপূর্ণ শান্তিচুক্তি সম্ভব নয়। তালেবানের সঙ্গে শান্তিচুক্তি সইয়ের লক্ষ্যে ট্রাম্প প্রশাসন যে আলোচনা চালিয়ে যাচ্ছে, তার ফলে যে সে দেশে শান্তি আসবে, এমনটা মনে করেন না তিনি।
-
এস-৪০০ নিয়ে মার্কিন-তুর্কি টানাপোড়েন; ভিন্ন কারণ জানালেন এরদোগান
মার্চ ১০, ২০১৯ ১১:৫০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সঙ্গে মার্কিন নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। তিনি গণমাধ্যমকে আরও বলেছেন, তুরস্কের এই সিদ্ধান্তের সঙ্গে ন্যাটো, এফ-৩৫ ও মার্কিন নিরাপত্তার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই।
-
উ. কোরিয়াকে ফের নিষেধাজ্ঞার হুমকি দিলেন বোল্টন
মার্চ ০৬, ২০১৯ ১৩:৩৪পরমাণু কর্মসূচি বাতিল না করলে উত্তর কোরিয়ার ওপর আবার নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। গতকাল (মঙ্গলবার) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
-
মার্কিন লেজার প্রতিরোধী অস্ত্র তৈরি করল ইরান
মার্চ ০৩, ২০১৯ ১৬:১৫লেজার অস্ত্র মোকাবেলার জন্য নতুন ধরণের অস্ত্র তৈরি করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের প্রধান রিয়ার অ্যামডিরাল আলী রেজা তাংসিরি আজ (রোববার) এ তথ্য জানিয়েছেন।
-
২০১৮ সালে মার্কিন অস্ত্রের অর্ধেক বিক্রি হয়েছে মধ্যপ্রাচ্যে
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ১০:১৯২০১৮ সালে আমেরিকা যত অস্ত্র বিক্রি করেছে তার অর্ধেক কিনেছে মধ্যপ্রাচ্যর আরব দেশগুলো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি পরিমাণ আরো বাড়াতে চায় ওয়াশিংটন।
-
ইরানে আলট্রা-সেন্ট্রিফিউজ উন্মোচন; চূর্ণ হলো মার্কিন-জাপানি আধিপত্য
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ১৭:৩৬ইরানে আজ (বুধবার) প্রথমবারের মতো আলট্রা-সেন্ট্রিফিউজ উন্মোচন করা হয়েছে। এটি তৈরি করেছেন ইরানি বিজ্ঞানীরা। ইরানের তৈরি আলট্রা-সেন্ট্রিফিউজের আরপিএম হচ্ছে ৬০ হাজার। এর আগে কেবল আমেরিকা ও জাপানের হাতে এ ধরণের আলট্রা-সেন্ট্রিফিউজ তৈরির প্রযুক্তি ছিল।
-
ইরাকেও গোপন সফর করলেন পেন্টাগন প্রধান
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১৫:২৮মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান আফগানিস্তানের পর এবার গোপনে ইরাক সফরে গেছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের পরও ইরাকে মাার্কিন সেনা উপস্থিতি বজায় রেখেছে আমেরিকা। এর বিরুদ্ধে যখন ক্ষোভ তীব্র হচ্ছে তখন তিনি বাগদাদে এ সফর করছেন।
-
ইসরাইলকে গণতান্ত্রিক দেশ বললে আমার হাসি পায়: মার্কিন কংগ্রেস সদস্য
জানুয়ারি ৩১, ২০১৯ ১৪:০৫মার্কিন কংগ্রেসের প্রথম মুসলিম নারী সদস্য ইলহান ওমর বলেছেন, ইসরাইলে গণতন্ত্র রয়েছে শুনলে আমার হাসি পায়। ইহুদিবাদী ইসরাইলকে গণতান্ত্রিক দেশ হিসেবে প্রচার চালানোর সমালোচনা করে তিনি এ কথা বলেন।