-
অপরাধ করে অস্বীকার করা ইসরাইলের পুরনো অভ্যাস: জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৯, ২০২৩ ১২:৪৬জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, গাজার আল আহলি আরাব হাসপাতালে মঙ্গলবার রাতের ইসরাইলি হামলা অবশ্যই যুদ্ধাপরাধ। মার্কিন টিভি চ্যানেল এনবিসি'র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
-
লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাসের চেয়ে ১০ গুণ শক্তিশালী: ইসরাইলি যুদ্ধমন্ত্রী
অক্টোবর ১৯, ২০২৩ ১১:৩৪দখলদার ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োআভ গালান্ত বলেছেন, লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাসের চেয়ে দশ গুণ শক্তিশালী। কাজেই হিজবুল্লাহর সঙ্গে সংঘাত অনেক বেশি কঠিন হবে। ইসরাইলি গণমাধ্যম আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।
-
ইরাকের নুজাবার যোদ্ধারা পূর্ণ প্রস্তুত; ইশারা পেলেই যাবেন গাজার যুদ্ধ ক্ষেত্রে: মহাসচিব
অক্টোবর ১৬, ২০২৩ ১৪:২৬ইরাকের নুজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আল কাবি আজ (সোমবার) বলেছেন, ইশারা করলেই গাজায় যুদ্ধের ময়দানে হাজির হবেন তাদের সেনারা। ফিলিস্তিনের হামাস ও ইসলামি জিহাদের নেতাদের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেছেন। ইরাক ভিত্তিক এই প্রতিরোধ সংগঠনের নেতা আরও বলেন, তারা ফিলিস্তিনিদের জন্য সব কিছু করতে প্রস্তুত আছেন।
-
গাজা যুদ্ধ থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা পালিয়ে গেছে
অক্টোবর ১৫, ২০২৩ ১৫:৫৮গাজা যুদ্ধ থেকে বেশ কিছু ইহুদিবাদী সেনা পালিয়ে গেছে বলে ইসরাইলি গণমাধ্যম খবর দিয়েছে। ফার্স বার্তা সংস্থা ইহুদিবাদী টিভি চ্যানেল-টেনের বরাত দিয়ে আরও জানিয়েছে, ওইসব সেনা গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের বিরোধী।
-
ইসরাইলের হয়ে যুদ্ধে যেতে চান উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় নেতা গিরি মহারাজ!
অক্টোবর ১৫, ২০২৩ ১৫:৩০ইসরাইলের হয়ে যুদ্ধে যেতে চান উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় নেতা ইয়েতি নরসিংহানন্দ গিরি মহারাজ! ভারতে শিবশক্তি ধাম দশনার পীঠধীশ্বর এবং শ্রী পঞ্চদশনাম জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর ইয়েতি নরসিংহানন্দ গিরি মহারাজ ইহুদিবাদী ইসরাইলের হয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার বার্তা দিয়েছেন।
-
ইসরাইলি বর্বরতা না থামলে আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে: ইরান
অক্টোবর ১৫, ২০২৩ ০৯:০৪অধিকৃত গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের চলমান নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইলের অপরাধযজ্ঞ না থামলে যেকোনো সময় আঞ্চলিক পরিস্থিতি পাল্টে যেতে পারে।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক: রুশ বিরোধিতায় যৌথ বিবৃতি মেলেনি
অক্টোবর ০৯, ২০২৩ ১৫:২৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের মধ্যে রুদ্ধদ্বার জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু এ ইস্যুতে সংস্থাটি কোনো যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে।
-
আল-আকসা তুফান অভিযানে দিশেহারা ইহুদিবাদী ইসরাইল
অক্টোবর ০৯, ২০২৩ ১১:৩০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গত শনিবার ইসরাইল বিরোধী ‘আল-আকসা তুফান’ অভিযানের প্রথম প্রহরে শতাধিক ইহুদিবাদীকে ধরে গাজা উপত্যকায় নিয়ে গেছে। ইসরাইলি বাহিনী হতভম্ব হয়ে পড়েছে।
-
প্রথমবারের মতো ড্রোন থেকে হামলা চালিয়ে ড্রোন ধ্বংস করল ইরান
অক্টোবর ০৫, ২০২৩ ০৬:০৯ইরানের বিশাল এলাকাজুড়ে গত দু’দিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকাশযুদ্ধের কসরত প্রদর্শন করা হয় যেখানে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দেয়। এই প্রথম ইরানে একটি ড্রোন থেকে হামলা চালিয়ে আরেকটি ড্রোন ধ্বংস করা হলো।
-
ইউক্রেনের ৪ অঞ্চলকে একীভূত করার বার্ষিকীতে যা বললেন পুতিন
অক্টোবর ০১, ২০২৩ ০৯:১২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এক বছর আগে ইউক্রেনের চারটি অঞ্চলের কয়েক মিলিয়ন মানুষ সজ্ঞানে তাদের পিতৃভূমির সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।দোনেস্ক, লুগানস্ক, জাপোরোজ্জিয়া ও খেরসন অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রথম বার্ষিকীতে দেয়া এক ভাষণে পুতিন এ মন্তব্য করেন।