-
বাড়তি প্রটোকল বন্ধের আগে ইরান সফর করতে চান আইএইএ প্রধান
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ০৮:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রতিনিধিদল এতদিন যে আকস্মিকভাবে সফর করার সুযোগ পেত তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে তেহরান। ওই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে ইরান সফর করতে চান আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
-
আইএইএকে ইরানের আনুষ্ঠানিক চিঠি: ২৩ ফেব্রুয়ারি থেকে প্রটোকল বন্ধ
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ০৩:০৩ইরান আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে জানিয়ে দিয়েছে। ওই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (সোমবার) আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে একথা জানিয়েছেন।
-
ইরান ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু করেছে: আইএইএ
ফেব্রুয়ারি ১২, ২০২১ ০৩:১২ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহানের পরমাণু স্থাপনায় ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু হয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ খবর দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানের গবেষণা চুল্লির জ্বালানীর প্রয়োজন মেটানোর জন্য ইরান ধাতব ইউরেনিয়াম উৎপাদনের কাজ শুরু করেছে। আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি এ তথ্য সংস্থার সদস্য দেশগুলোকে জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
-
রাফায়েল গ্রোসির বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছে রয়টার্স: ইরান
ডিসেম্বর ২০, ২০২০ ০২:৪৬ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি কখনোই বলেননি যে, পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হলে নতুন করে ইরানের সঙ্গে চুক্তি সই করতে হবে। কাজেই এ সম্পর্কে বার্তা সংস্থা রয়টার্স যে শিরোনাম করেছে তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।
-
পরমাণু সমঝোতা নিয়ে আইএইএ প্রধানের বক্তব্য ইউরোপ ও মার্কিন নীতিরই অনুসরণ
ডিসেম্বর ১৯, ২০২০ ১৩:২৫ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সব পক্ষকেই বাস্তবায়ন করতে হবে এবং এ চুক্তির বিষয়বস্তু নিয়ে ফের আলোচনায় বসে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করা যাবে না।
-
পরমাণু সমঝোতা ইস্যুতে আইএইএ'র মহাপরিচালকের বক্তব্য প্রত্যাখ্যান ইরানের
ডিসেম্বর ১৮, ২০২০ ১৩:১৮ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবিাদি বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই।
-
গোপন তথ্য প্রকাশ করার ব্যাপারে আইএইএ’কে হুঁশিয়ারি দিল ইরান
ডিসেম্বর ০৪, ২০২০ ০৩:৩৯ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে অপ্রয়োজনীয় ও গোপন তথ্য প্রকাশ করার ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে সতর্ক করে দিয়েছে তেহরান। এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (বৃহস্পতিবার) আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে পাঠানো এক চিঠিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
কথাবার্তা: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির জন্য মোদির বিদেশনীতি দায়ী : রাহুল
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৪:২৪সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৪ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
-
আইএইএ’র প্রতিবেদন গঠনমূলক সহযোগিতার ইঙ্গিত: ইরান
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০২:০৫আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সর্বসাম্প্রতিক প্রতিবেদনে ইরানের সঙ্গে ওই সংস্থার গঠনমূলক সহযোগিতার আভাস পাওয়া গেছে বলে মন্তব্য করেছে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি শুক্রবার রাতে ভিয়েনায় এ মন্তব্য করেন।
-
আইএইএ’র প্রতিবেদন: কাঙ্ক্ষিত দু’টি স্থাপনায় প্রবেশাধিকার দিয়েছে ইরান
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০১:৪১আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সর্বসাম্প্রতিক প্রতিবেদনে ইরানের দু’টি পরমাণু স্থাপনায় এই সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।