-
এখন থেকে সব মার্কিন উস্কানির জবাব দেব!: রাশিয়া
মার্চ ১৬, ২০২৩ ০৮:০৩রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এখন থেকে ওয়াশিংটনের সকল উস্কানিমূলক তৎপরতার পাল্টা জবাব দেয়া হবে। কৃষ্ণসাগরে রুশ সীমান্তের কাছে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে যখন ওয়াশিংটন-মস্কো সম্পর্কে উত্তেজনা তুঙ্গে রয়েছে তখন এ হুঁশিয়ারি দিল রাশিয়া।
-
আমেরিকার সঙ্গে সম্পর্ক ‘শোচনীয় অবস্থায়’: রাশিয়া
মার্চ ১৬, ২০২৩ ০৭:০৩কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন ড্রোন বিধ্বস্তের ঘটনায় রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ‘শোচনীয় পর্যায়ে’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
-
এ সফর রাশিয়া-সিরিয়া সম্পর্কের নতুন অধ্যায়: আসাদ
মার্চ ১৬, ২০২৩ ০৫:৫৯রাশিয়া সফররত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তার এ সফর মস্কো-দামেস্ক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল (বুধবার) এক রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
-
ওমান সাগরে ইরান, চীন এবং রাশিয়ার যৌথ নৌ মহড়া শুরু
মার্চ ১৫, ২০২৩ ১৬:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন এবং রাশিয়ার নৌবাহিনী ওমান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে। এ তিনটি দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে লেনদেন এবং সহযোগিতা বাড়ানোর যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে এই যৌথ মহড়া শুরু হলো।
-
শত্রুতামূলক ফ্লাইট বন্ধ করতে আমেরিকার প্রতি রাশিয়ার আহ্বান
মার্চ ১৫, ২০২৩ ১৬:৪৬আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, তার দেশের ভৌগোলিক সীমানার কাছে মার্কিন সামরিক বাহিনীর অগ্রহণযোগ্য তৎপরতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
-
রাশিয়ার ভূখণ্ডের কাছে মার্কিন ড্রোনের কাজটা কি?
মার্চ ১৫, ২০২৩ ১২:৪৩কৃষ্ণ সাগরের আকাশসীমা থেকে মার্কিন এমকিউ-৯ রিপার গোয়েন্দা ড্রোন ভূপতিত করার ঘটনায় আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, রাশিয়ার ভূখণ্ডের কাছে আমেরিকার ড্রোনের কাজ কি। একইসঙ্গে তিনি বলেছেন, কৃষ্ণ সাগরের আকাশে আমেরিকার ড্রোনের উপস্থিতি হচ্ছে প্রকৃতপক্ষে চলমান পরিস্থিতিতে উস্কানি সৃষ্টি।
-
রাশিয়া তার অস্তিত্বের জন্য লড়াই করছে: পুতিন
মার্চ ১৫, ২০২৩ ১২:৩৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন এবং পাশ্চাত্যের সঙ্গে চলমান যে সংঘর্ষ চলছে তা রাশিয়ার অস্তিত্বের সংঘাত; এটি কোনো রাজনৈতিক খেলা নয়। গতকাল (মঙ্গলবার) রাশিয়ার বোরাতিয়া প্রজাতন্ত্রের উলান উদে সামরিক কারখানার বিমান নির্মাণকারী শ্রমিকদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন একথা বলেছেন।
-
বিশাল প্রতিনিধিদল নিয়ে রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট
মার্চ ১৫, ২০২৩ ১১:১৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।
-
কোনো গোষ্ঠী নয় বরং একটি দেশ নর্ড স্ট্রিমে হামলা চালিয়েছে: পুতিন
মার্চ ১৫, ২০২৩ ০৬:১৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত বছর কোনো রাষ্ট্রের পক্ষ থেকেই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে হামলা চালানো হয়েছিল, ইউক্রেন-পন্থি কোনো সশস্ত্র গোষ্ঠী হামলাটি চালায়নি।তিনি গতকাল (মঙ্গলবার) মস্কোয় এক বক্তব্যে এই দাবিকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উড়িয়ে দেন যে, ইউক্রেন-পন্থি একটি স্বনিয়ন্ত্রিত গ্রুপ ওই হামলার পেছনে রয়েছে।
-
কৃষ্ণসাগরে সংঘাত; মার্কিন ড্রোন বিধ্বস্ত নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
মার্চ ১৫, ২০২৩ ০৬:০৯রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে। ওয়াশিংটন দাবি করেছে, রাশিয়ার একটি যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। তবে রাশিয়া বলেছে, কোনো সংঘর্ষে নয় বরং দ্রুত বাঁক নিতে গিয়ে মার্কিন ড্রোনটি সাগরে ভেঙে পড়েছে।