-
আমেরিকা এবং ন্যাটো জোট ইউরোপে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে
জানুয়ারি ২৭, ২০২৩ ০৭:২৪আমেরিকার কাণ্ডজ্ঞানহীন নব্য উপনিবেশবাদী ও সম্প্রসারণবাদী নীতি ইউরোপ এবং সম্ভবত সারা বিশ্বকে বিপর্যয়কর যুদ্ধের দ্বারপ্রান্তে এনেছে। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই-তে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত ম্যাক্সিম বুয়াকেভিচ গতকাল (বৃহস্পতিবার) এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে আমরা যুদ্ধে লিপ্ত: জার্মান পররাষ্ট্রমন্ত্রীর স্বীকারোক্তি
জানুয়ারি ২৬, ২০২৩ ১৩:২৮জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক স্বীকার করেছেন যে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। আগে থেকেই যদিও আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ কর্মকর্তা বলে আসছেন যে, ইউক্রেন যুদ্ধে তারা কোনো পক্ষ নন, তারপরেও জার্মান পররাষ্ট্রমন্ত্রী এই স্বীকারোক্তি দিলেন।
-
‘ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে তা ভাবাই যায় না’
জানুয়ারি ২৬, ২০২৩ ১৩:১৮জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া হেরে যাবে এটা ভাবাই যায় না। সেক্ষেত্রে জাপান ইউক্রেনের পক্ষ নেয়ায় মস্কোর সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য টোকিওকে চড়া মূল্য দিতে হবে।
-
ওডেসাকে নিয়ে ইউনেস্কোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল রাশিয়া
জানুয়ারি ২৬, ২০২৩ ০৭:৪৫ইউক্রেনের বন্দরনগরী ওডেসাকে ‘বিপদের মুখে থাকা বিশ্ব ঐতিহ্যের’ তালিকায় অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত ইউনেস্কো নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওডেসা শহর সম্পূর্ণ বিপদমুক্ত। এটির জন্য এখন একমাত্র বিপদ ‘ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সরকার।’
-
ইউক্রেনে সরবরাহ করা আমেরিকার আব্রামস ট্যাংক ধ্বংস করা হবে
জানুয়ারি ২৫, ২০২৩ ১৫:৩৪আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনভ বলেছেন, আমেরিকা যদি ইউক্রেনের কাছে আব্রামস ট্যাংক সরবরাহ করে তবে রাশিয়ার সেনারা তা ধ্বংস করে ফেলবে।
-
কয়েকজনকে বহিষ্কার করেছেন জেলেনস্কি, কেউ করেছেন স্বেচ্ছায় পদত্যাগ
জানুয়ারি ২৫, ২০২৩ ১২:০১যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে দুর্নীতির মহোৎসবে ছেদ কেটেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে দুর্নীতির দায়ে বহিষ্কার করেছেন অথবা তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির একজন সিনিয়র সহকারী।
-
শেষ পর্যন্ত ইউক্রেনকে আব্রামস ট্যাংক দিতে যাচ্ছে আমেরিকা
জানুয়ারি ২৫, ২০২৩ ০৬:৫৪রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধকে আরেক ধাপ এগিয়ে দিতে কিয়েভকে বহু-আকাঙ্ক্ষিত আব্রামস ট্যাংক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনেক নাটকের পর শেষ পর্যন্ত ওয়াশিংটন কিয়েভকে আব্রামস ট্যাংক দিতে সম্মত হয়েছে।
-
সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে আমেরিকা ও রাশিয়া: গবেষণা নিবন্ধ
জানুয়ারি ২৪, ২০২৩ ১৫:১৬মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং আমেরিকা দিন দিন ইউক্রেন ইস্যুতে বিপর্যয়কর দৃশ্যপটের দিকে এগিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সরাসরি যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে।
-
‘মার্কিন সরকারের পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করেছিল’
জানুয়ারি ২৪, ২০২৩ ১৪:২৫রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া এবং তার মিত্ররা রাশিয়ার ওপর হামলার প্রস্তুতি নিয়ে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কাছাকাছি চলে গিয়েছিল। এ অবস্থায় রাশিয়ার সামনে ইউক্রেনে সামরিক অভিযান চালানো ছাড়া কোনো বিকল্প ছিল না।
-
ইউক্রেন যুদ্ধের জন্য পাশ্চাত্য বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৪, ২০২৩ ০৭:০৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে যে যুদ্ধ চলছে তা এখন আর ‘হাইব্রিড’ পর্যায়ে নেই বরং তা ‘একটি প্রকৃত যুদ্ধের’ রূপ নিয়েছে। পশ্চিমা দেশগুলো ক্রমাগত মস্কোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।