এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা অচলাবস্থার সম্মুখীন হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i119310-এক_মেরুকেন্দ্রীক_বিশ্বব্যবস্থা_অচলাবস্থার_সম্মুখীন_হয়েছে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা অচলাবস্থার সম্মুখীন হয়েছে। তিনি তার সাম্প্রতিক ল্যাতিন আমেরিকা সফর নিয়ে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। ওই সফরে তিনি নিকারাগুয়া, ভেনিজুয়েলা ও কিউবার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ০৬:৪৩ Asia/Dhaka
  • এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা অচলাবস্থার সম্মুখীন হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকার নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা অচলাবস্থার সম্মুখীন হয়েছে। তিনি তার সাম্প্রতিক ল্যাতিন আমেরিকা সফর নিয়ে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। ওই সফরে তিনি নিকারাগুয়া, ভেনিজুয়েলা ও কিউবার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তায় বলা হয়,  নিকারাগুয়া, ভেনিজুয়েলা ও কিউবার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে মধ্যপ্রাচ্য ও ল্যাতিন আমেরিকার স্বাধীনচেতা ও কৌশলগত দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

তিনি বলেন, স্বাধীনচেতা দেশগুলোর বিরুদ্ধে চাপ প্রয়োগ ও এসব দেশের জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দেয়ার জন্য পাশ্চাত্যের অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অপকৌশল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।  আমির-আব্দুল্লাহিয়ান বলেন, সার্বিকভাবে এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা প্রচণ্ড অচলাবস্থার সম্মুখীন হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত সপ্তাহের মঙ্গলবার মৌরিতানিয়া দিয়ে তার বিদেশ সফর শুরু করেন। এরপর বৃহস্পতিবার নিকারাগুয়া, শুক্রবার ভেনিজুয়েলা এবং শনিবার কিউবা সফর শেষ করে গতকাল (রোববার) তেহরানে ফিরে আসেন।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।