-
তুরস্কে গ্যাস বিতরণকেন্দ্র প্রতিষ্ঠায় পুতিনের প্রস্তাব; স্বাগত জানালেন এরদোগান
অক্টোবর ১৫, ২০২২ ১০:০২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের ভেতরে যে আন্তর্জাতিক গ্যাস বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
রাশিয়ার সঙ্গে ন্যাটোর সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে: পুতিনের হুঁশিয়ারি
অক্টোবর ১৫, ২০২২ ০৪:৪৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো বাহিনীর যেকোন সম্মুখ যুদ্ধ ‘গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করবে’। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে গত কয়েকদিন ধরে যে তীব্র বাকযুদ্ধ চলছে তার জের ধরে শুক্রবার এক বক্তব্যে পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
-
ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে ফ্রান্স তাতে জড়াবে না: ম্যাক্রন
অক্টোবর ১৪, ২০২২ ০৭:৩০ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, ইউক্রেনে রাশিয়া যদি পরমাণু হামলা চালায় তাহলে তাতে সরাসরি ফ্রান্সের স্বার্থের কোনো ক্ষতি হবে না এবং ফ্রান্স পরমাণু হামলার কোনো জবাবও দেবে না।
-
ইউক্রেনে পরমাণু হামলা চালালে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করা হবে: বোরেল
অক্টোবর ১৪, ২০২২ ০৫:৪৫ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর পরমাণু হামলা চালায় তাহলে রুশ বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ছোট পরিসরে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।
-
“নিরপেক্ষতা বজায় রেখেছে পাকিস্তান, আত্মসমর্পণ করেছে ভারত”
অক্টোবর ১৩, ২০২২ ১৭:৩৬রাশিয়া ইস্যুতে পাকিস্তান নিরপেক্ষতা বজায় রাখলেও আত্মসমর্পণ করেছে ভারত। ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবের ওপর গোপনে ভোটাভুটি করার প্রস্তাব তোলে রাশিয়া। কিন্তু রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভারত বিস্ময়করভাবে নিজের অবস্থান পরিবর্তন করে প্রস্তাবের পক্ষে অর্থাৎ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়।
-
ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে: পুতিন
অক্টোবর ১৩, ২০২২ ১৫:১৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ন্যাটো বিশ্বের বিভিন্ন প্রান্তে হস্তক্ষেপ করছে। কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া বা সিকা'র নেতাদের বৈঠকে তিনি আজ এ কথা বলেন।
-
দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কী ক্ষতি হয়েছে- সে চিত্র জানালো রাশিয়া
অক্টোবর ১৩, ২০২২ ১২:০৮সোম ও মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেছেন রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন।
-
ইউরোপের জ্বালানি সংকট কয়েক বছর ধরে চলবে: হাঙ্গেরি
অক্টোবর ১৩, ২০২২ ১০:২৮হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউরোপে যে জ্বালানি সংকট চলছে তা দীর্ঘমেয়াদি হবে এবং ২০২৩ এমনকি ২০২৪ সালের পরেও তা অব্যাহত থাকবে। গতকাল (বুধবার) ইউরোপীয় ইউনিয়নের জ্বালানিমন্ত্রীদের বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।
-
ইউক্রেনের অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘে ভোট; প্রস্তাবটি মানতে কেউ বাধ্য নয়
অক্টোবর ১৩, ২০২২ ০৯:৪১ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪৩টি এবং বিপক্ষে পড়েছে ৫ ভোট। এছাড়া, ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।
-
এশিয়ার সঙ্গে ইরানের সহযোগিতা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে
অক্টোবর ১৩, ২০২২ ০৩:৫৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এশিয়ার ১০টি দেশের আঞ্চলিক সংস্থা সিআইসিএ’র শীর্ষ সম্মেলনে যোগ দিতে আস্তানার উদ্দেশ্যে তেহরান ত্যাগ করেছেন। তিনি বলেছেন, এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের শক্তিশালী সহযোগিতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।