-
দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার জন্য রেড লাইন: মস্কো
অক্টোবর ১০, ২০২২ ১১:৫০রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, পশ্চিমা যেসব দেশ ইউক্রেনকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র এবং অতি উন্নত অস্ত্র সরবরাহ করছে তাদের জানা উচিত এটি মস্কোর জন্য রেড লাইন। দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র এবং এ ধরনের উন্নত অস্ত্র সরবরাহের মাধ্যমে তারা সেই রেডলাইন ক্রস করছে। যারা রেডলাইন ক্রস করছে তাদেরকে মস্কোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।
-
কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠলো ইউক্রেনের রাজধানী
অক্টোবর ১০, ২০২২ ১০:১৮ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে কয়েকটি বড় রকমের বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছে। বিস্ফোরণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, আর যদি ক্রিময়া সেতুর মতো কোনো হামলা হয় তাহলে আরো কঠিন জবাব দেয়া হবে।
-
ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করেছে আমেরিকা: মস্কো
অক্টোবর ১০, ২০২২ ০৩:৩৯রাশিয়া বলেছে, আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক নীতি গ্রহণ করে ইউক্রেনের ভূমিতে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রক্সি যুদ্ধ শুরু করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিআইএসভুক্ত দেশগুলো বিষয়ক মহাপরিচালক অ্যালেক্সি পোলিশুক এ মন্তব্য করেছেন।
-
ক্রিমিয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ইউক্রেনই ঘটিয়েছে: পুতিন
অক্টোবর ১০, ২০২২ ০৩:৩৫রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ থেকে ক্রিমিয়া যাওয়ার সংযোগ সেতুতে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী। তিনি আরো বলেছেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার হীন উদ্দেশ্যে ইউক্রেন এই সন্ত্রাসী হামলা চালিয়েছে।
-
ইউক্রেন যুদ্ধে অস্ত্র পাঠায়নি ইরান: আবার নিশ্চিত করলেন পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১০, ২০২২ ০৩:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান আবারও রাশিয়া-ইউক্রেন সংঘাতে তার দেশের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করেছেন। তিনি এ সংঘাত অবসানের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেছেন, চলমান এ যুদ্ধে ইরান কোনো পক্ষের কাছে সমরাস্ত্র পাঠায়নি।
-
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ
অক্টোবর ০৯, ২০২২ ১৭:০১ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে।
-
ওপেক প্লাসের তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত বিবেকের বিজয়: রাশিয়া
অক্টোবর ০৯, ২০২২ ১৬:৫৪রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তেল রপ্তানিকারক দেশগুলোর জোট 'ওপেক প্লাস' তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নেওয়ায় যুক্তি ও বিবেকের জয় হয়েছে।
-
দোনবাস এলাকায় বিপুল সেনা জড়ো করেছে ইউক্রেন
অক্টোবর ০৯, ২০২২ ১৩:৪০রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস এলাকায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার লক্ষ্য নিয়ে সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইউক্রেন। দোনবাসে মস্কোর শীর্ষ প্রতিনিধি রোদিওন মিরোশনিক এ কথা জানিয়েছেন।
-
ইউক্রেনে রুশ সামরিক কমান্ডে পরিবর্তন, নতুন নেতৃত্বে জেনারেল সুরোভিকিন
অক্টোবর ০৯, ২০২২ ১০:৫৯ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের কমান্ডিং পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ইউক্রেনের সমস্ত অভিযানে এখন থেকে নেতৃত্ব দেবেন রাশিয়ার সামরিক বাহিনী জেনারেল সের্গেই সুরোভিকিন। এর আগে তিনি সিরিয়ায় রাশিয়ার বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
-
ট্রাক বোমা বিস্ফোরণের পর আবার চালু হয়েছে ক্রিমিয়া ব্রিজ
অক্টোবর ০৯, ২০২২ ১০:২৩রাশিয়ার ক্রিমিয়া ব্রিজের ওপর ট্রাক বোমা বিস্ফোরণের পর সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তা আবার চালু করা সম্ভব হয়েছে। গতকাল (শনিবার) দিনের প্রথম দিকে সেতুটি নতুন করে চালু করা হয় এবং রেললাইন গতকাল সন্ধ্যা নাগাদ চালু হওয়ার কথা ছিল।