-
বৈঠক করতে বেলারুশে রুশ প্রতিনিধিদল; ইউক্রেনের আপত্তি
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৫:২৬বেলারুশের একটি শহরে আলোচনায় বসার রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা না চালাত, তাহলে দেশটিতে আলোচনা নিয়ে আপত্তি থাকত না।
-
রাশিয়া-ইউক্রেন সংঘাতের মূল কারণ ন্যাটো জোটের সম্প্রসারণবাদিতা
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৫:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন সংসদ সদস্য বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতের মূল কারণ হচ্ছে ন্যাটো জোটের সম্প্রসারণবাদী নীতি। এক্ষেত্রে বেলারুশ কৌশলগত অবস্থানে থাকার কারণে আলাদা ভূমিকা পালন করতে পারে।
-
রাশিয়ার শত শত ট্যাংক ও বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৪:৩৬রাশিয়ার চার হাজার তিনশ' সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার হাজার তিনশ' রুশ সেনা নিহত হয়েছে।
-
দেশ ছেড়েছে লাখ লাখ ইউক্রেনীয়, পোল্যান্ড সীমান্তে দীর্ঘ লাইন
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৪:৩৪ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মুখে দুই লাখের বেশী নাগরিক দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। রোববার জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইট বার্তায় এই তথ্য জানানয়।
-
ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত কোনো পক্ষের কী ক্ষতি হলো?
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৪:৩০রাশিয়ার সেনারা সামরিক অভিযানের চতুর্থ দিনে আজ (রোববার) ইউক্রেনের খারকিভ শহরে প্রবেশ করেছে। এই নিয়ে ইউক্রেনের দ্বিতীয় শহরে প্রবেশ করল রুশ সেনারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিচ্ছে- রাশিয়ার সেনাদেরকে সবদিক দিয়ে আক্রমণ চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
-
ইউক্রেনের তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১৪:১৪ইউক্রেনের প্রশাসনিক দফতরে উড়ছে রুশ পতাকা। চলছে একের পর এক শহর দখলের রক্তক্ষয়ী লড়াই। ইউক্রেনের তেল ডিপোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সামরিক সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে পশ্চিমা দুনিয়ার কিছু দেশ। আকাশসীমা বন্ধ করে রাশিয়ার উপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
-
রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট সিস্টেম থেকে বাদ দিয়েছে পাশ্চাত্য
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৭:০৩ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট সিস্টেম থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বাদ দিয়েছে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা। এর ফলে রাশিয়ার এসমস্ত ব্যাংক আন্তর্জাতিক অঙ্গনে লেনদেন করতে পারবে না।
-
সামান্য কিছু ইরানি ইউক্রেনে রয়েছেন তবে নিরাপদে আছেন
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৬:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, অল্প কিছু সংখ্যক ইরানি নাগরিক ইউক্রেনে আটকা পড়েছেন তবে তারা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
-
নিরাপত্তা পরিষদে এখনও রাশিয়ার একটি চেয়ার আছে: উলিয়ানোভ
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৪:২৩মার্কিন কংগ্রেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর মস্কো বলেছে, নিরাপত্তা পরিষদে এখনও রাশিয়ার একটি চেয়ার আছে এবং এটি ভেটো ক্ষমতার অধিকারী।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের দপ্তরগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
-
রুশ অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটোর নেই: মুখপাত্র
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৯রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই। তিনি শনিবার মস্কোয় বলেন, ন্যাটো জোটের সদস্য দেশগুলো আলোচনায় বসতে রাজি না হওয়ায় এবং সবার জন্য সমান নিরাপত্তার ভিত্তিতে গোটা ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে অনাগ্রহ দেখানোয় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। কাজেই এই অভিযানকে ‘আগ্রাসন’ বলার অধিকার ন্যাটো জোটের নেই।