• পশ্চিমা ষড়যন্ত্র এবং গণমাধ্যমের বানোয়াট খবরের ফল হলো সিরিয়া যুদ্ধ

    পশ্চিমা ষড়যন্ত্র এবং গণমাধ্যমের বানোয়াট খবরের ফল হলো সিরিয়া যুদ্ধ

    নভেম্বর ১৮, ২০২১ ১১:০৫

    সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ জোরালো ভাষায় বলেছেন, পশ্চিমা ষড়যন্ত্র এবং তাদের গণমাধ্যমের মিথ্যা তথ্য ও বানোয়াট খবরের ফল হচ্ছে সিরিয়ার যুদ্ধ। পশ্চিমাদের এই ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অবস্থানে মারাত্মক ধরনের পরিবর্তন এসেছে।

  • শরণার্থী ফিরিয়ে আনার বিষয়ে সম্মেলন করলো রাশিয়া ও সিরিয়া

    শরণার্থী ফিরিয়ে আনার বিষয়ে সম্মেলন করলো রাশিয়া ও সিরিয়া

    নভেম্বর ১৭, ২০২১ ১৭:০৭

    রাজধানী দামেস্কের শরণার্থীদের ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে রাশিয়া এবং সিরিয়ার মন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দামেস্কে অনুষ্ঠিত এই সম্মেলনে জাতিসংঘ, আন্তর্জাতিক রেডক্রস কমিটি এবং অন্যান্য জনকল্যাণমূলক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া

    রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া

    নভেম্বর ১৭, ২০২১ ০৮:৪৮

    রাশিয়ার মধ্যস্থতায় পূর্ব সীমান্তে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দিয়েছে আর্মেনিয়া। গতকাল (মঙ্গলবার) আজারবাইজান এবং আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর আর্মেনিয়া যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দেয়।

  • আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সাহায্য চাইল আর্মেনিয়া

    আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার সাহায্য চাইল আর্মেনিয়া

    নভেম্বর ১৭, ২০২১ ০৪:৪৭

    আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়ার কাছে সাহায্য চেয়েছে আর্মেনিয়া। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, আজারবাইজানের হামলা থেকে নিজের ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষার জন্য আর্মেনিয়া সরকার রাশিয়ার কাছে সামরিক সাহায্যের আবেদন জানিয়েছে। নতুন করে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাদের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরুর পেক্ষাপটে আর্মেনিয়া এই সাহায্য চাইলো।

  • রুশ পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন, ধ্বংসাত্মক বললো আমেরিকা

    রুশ পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন, ধ্বংসাত্মক বললো আমেরিকা

    নভেম্বর ১৬, ২০২১ ১৪:৫৮

    মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া তাকে দায়িত্বজ্ঞানহীন ও ধ্বংসাত্মক পদক্ষেপ বলে নিন্দা করেছে আমেরিকা। এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার নিজস্ব একটি স্যাটেলাইট চুরমার হয়ে বিক্ষিপ্ত চূর্ণবিচূর্ণ মহাকাশের কক্ষপথে ছড়িয়ে পড়ে। এর ফলে যে ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে মহাকাশে তার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রুরা ক্যাপসুলের ভিতর আশ্রয় নিতে বাধ্য হন।

  • ভিয়েনা আলোচনার মূল অগ্রাধিকার কার্যকরভাবে মার্কিন নিষেধাজ্ঞা দূর করা

    ভিয়েনা আলোচনার মূল অগ্রাধিকার কার্যকরভাবে মার্কিন নিষেধাজ্ঞা দূর করা

    নভেম্বর ১৬, ২০২১ ০৫:২৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী ২৯ নভেম্বর পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হতে যাচ্ছে তার প্রধান অগ্রাধিকার থাকবে তেহরানের ওপর থেকে কার্যকরভাবে মার্কিন নিষেধাজ্ঞার দূর করা।

  • ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে যাবে রাশিয়া

    ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা চালিয়ে যাবে রাশিয়া

    নভেম্বর ১৫, ২০২১ ০৪:০৭

    রাশিয়ার সমরাস্ত্র আমদানি-রপ্তানি প্রতিষ্ঠান রোসোবোরোন এক্সপোর্টের মহাপরিচালক আলেক্সান্দার মিখিভ বলেছেন, তার দেশ আন্তর্জাতিক আইন মেনে ইরানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখবে।

  • ভারতকে এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে: রাশিয়া

    ভারতকে এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে: রাশিয়া

    নভেম্বর ১৪, ২০২১ ১৫:৩১

    রাশিয়া বলেছে, ভারতের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাশিয়ার সামরিক ও কারিগরি সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ আজ রোববার দুবাইতে বিমান প্রদর্শনী উদ্বোধনের আগে এ কথা বলেছেন।

  • ‘পুতিন বললেন- এটি মারাত্মক চ্যালেঞ্জ’

    ‘পুতিন বললেন- এটি মারাত্মক চ্যালেঞ্জ’

    নভেম্বর ১৩, ২০২১ ১৮:১৯

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা ও ন্যাটো জোটের কয়েকটি সদস্য দেশ কৃষ্ণ সাগরে রুশ সীমান্তের কাছে যুদ্ধজাহাজ পাঠিয়ে যুদ্ধের উসকানি দিচ্ছে। কৃষ্ণ সাগরে এগুলো তাদের অপরিকল্পিত মহড়া। তারা শুধু শক্তিশালী নৌ বাহিনীই পাঠাচ্ছে না বরং কৌশলগত বিমানসহ যুদ্ধবিমান পাঠাচ্ছে। এটি আমাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ।”

  • ভিয়েনা আলোচনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব সমর্থন করবে রাশিয়া

    ভিয়েনা আলোচনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব সমর্থন করবে রাশিয়া

    নভেম্বর ১৩, ২০২১ ০৯:৩৫

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে অনুষ্ঠেয় আলোচনায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির প্রতি সমর্থন দেবে মস্কো।