-
পশ্চিমাদের প্রতি রাশিয়ার সতর্কবার্তা: আগুন নিয়ে খেলবেন না
আগস্ট ২৯, ২০২৪ ০৮:১৮রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে ব্রিটেনের দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়া 'আগুন নিয়ে খেলার সামিল' বলে মন্তব্য করেছে মস্কো। ২৭ আগস্ট এক বিবৃতিতে আমেরিকা ও তার মিত্রদের সতর্ক করে রাশিয়া বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।
-
সব লক্ষ্য অর্জন করা পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে: মস্কো
আগস্ট ২৯, ২০২৪ ০৬:৪৬সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে বলে জানিয়েছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে এ ঘোষণা দিল রাশিয়া।
-
অস্ত্র ব্যবহারে জেলেনস্কির সর্বশেষ আবেদন প্রত্যাখ্যান করল পেন্টাগন
আগস্ট ২৮, ২০২৪ ১৬:১৩রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার অস্ত্র ব্যবহারের বিষয়ে ওয়াশিংটনের নীতি অপরিবর্তিত রয়েছে বলে দাবি করেছে সেনা সদর দপ্তর পেন্টাগন।
-
‘পশ্চিমারা 'আগুন নিয়ে খেলছে'
আগস্ট ২৮, ২০২৪ ১৬:০৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার জন্য পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেন অনুমতি চেয়েছে বলে যে দাবি করেছে তা নিতান্তই প্রতারণা।
-
ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া
আগস্ট ২৪, ২০২৪ ০৬:৫৫ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) সঙ্গে তুলনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন।
-
ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রামের দখল নিয়ে রুশ সেনারা
আগস্ট ২৩, ২০২৪ ১৩:১৭ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের আরেকটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা কুরস্ক অঞ্চল দিয়ে রাশিয়ার আরো বেশি ভেতরে ঢুকে পড়েছে।
-
রাশিয়ায় আগ্রাসন চালানোর অনুমতি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে পাশ্চাত্য
আগস্ট ২২, ২০২৪ ০৬:৩৫পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইতালি। দেশটির উপ প্রধানমন্ত্রী মাত্তিও সালভিনি বুধবার রোমে এক বক্তৃতায় বলেছেন, কিয়েভ সরকারকে আরো বেশি অস্ত্র সরবরাহ করার অর্থ হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা।’
-
‘ইউক্রেন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করছে’
আগস্ট ১৯, ২০২৪ ০৮:১২বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অনুপ্রবেশ থেকে একথা মনে করা যায় যে, মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বাধ্য করার চেষ্টা করছে কিয়েভ সরকার। তবে, পরমাণু বোমা ব্যবহার করলে বিশ্বব্যাপী রাশিয়ার ভাব-মর্যাদা ক্ষুন্ন হবে।
-
‘ইউক্রেনকে দেয়ার মতো আর কোনো অর্থ নেই’
আগস্ট ১৮, ২০২৪ ০৭:২৬জার্মানির অর্থমন্ত্রী ক্রিশচিয়ান লিন্ডার বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সহায়তা হিসেবে ইউক্রেনকে দেয়ার মতো আর অর্থ জার্মানির হাতে নেই। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে এ বিষয়টি জানিয়েছেন তিনি।
-
কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন: মস্কো
আগস্ট ১৮, ২০২৪ ০৭:১৫রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের একটি বৃহৎ পারমাণবিক স্থাপনায় ইউক্রেন হামলা চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সেরকম কোনো আগ্রাসন চালানো হলে স্থাপনাটির চারপাশের বিস্তীর্ণ এলাকায় পারমাণবিক দূষণ ছড়িয়ে পড়বে।