-
ন্যাটো জোটের সাথে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করবে না রাশিয়া
নভেম্বর ০৭, ২০২৩ ১৬:৪৬রাশিয়া আনুষ্ঠানিকভাবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ক্রেমলিন বলেছে, স্নায়ু যুদ্ধের সময় সই হওয়া এই চুক্তি অনেকটা অকেজো হয়ে পড়েছিল এবং এটি এখন বাস্তবতা বিবর্জিত হয়ে গেছে।
-
মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় পশ্চিমারা
নভেম্বর ০৭, ২০২৩ ০৯:২৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধের মধ্যে ঠেলে দিতে চাইছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং তার প্রতি আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অকুণ্ঠ সমর্থন দিয়ে চলেছে তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন।
-
নতুন মার্কিন পরমাণু বোমায় মস্কোর তিন লাখ মানুষ নিহত হতে পারে
নভেম্বর ০৫, ২০২৩ ১২:০৭আমেরিকা নতুন যে পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করেছে তার একটি বোমার আঘাতে রাশিয়া রাজধানী মস্কোর এক কোটি ৩০ লাখ মানুযষের মধ্যে ৩ লাখ মানুষ মারা যেতে পারে। আমেরিকার নিউজ উইক ম্যাগাজিন শুক্রবার এর খবর দিয়েছে।
-
জাতিসংঘে ইসরাইলি রাষ্ট্রদূতের আক্রমণের মুখে রাশিয়া
নভেম্বর ০৪, ২০২৩ ১১:৫৪ইহুদিবাদী ইসরাইল অভিযোগ করেছে যে, রাশিয়া তেল আবিবের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করেছে।
-
নিজেকে রক্ষার অধিকার নেই ইসরাইলের: জাতিসংঘে রাশিয়া
নভেম্বর ০২, ২০২৩ ১৫:১৩জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যেহেতু দখলদার শক্তি সে জন্য তার নিজেকে রক্ষার কোনো অধিকার নেই। এর পাশাপাশি ইসরাইল-ফিলিস্তিন বিরোধ নিষ্পত্তির আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আরব রাষ্ট্রগুলোর প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন তিনি।
-
‘পাশ্চাত্যের প্রতিশ্রুত সবগুলো এফ-১৬ ধ্বংস করতে রাশিয়ার ২০ দিন লাগবে’
নভেম্বর ০২, ২০২৩ ০৯:২১ইউক্রেন যুদ্ধ থেকে বিশ্ববাসীর দৃষ্টি যখন গাজা যুদ্ধের দিকে সরে গেছে তখন ‘ইউক্রেন হেরে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেছেন, ফ্রন্ট লাইনে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রসর হওয়ার বেশ কয়েকটি প্রচেষ্টা নস্যাত করে দেয়া হয়েছে। এর ফলে ইউক্রেনের সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা মনোবল হারিয়ে ফেলেছে।
-
সিরিয়ার ওপর ইসরাইলের বিমান হামলা, তেল আবিবকে সতর্ক করলো রাশিয়া
নভেম্বর ০১, ২০২৩ ১২:০৪গাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তা ইসরাইলের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের অন্য দেশে ছড়িয়ে দেয়া অগ্রহণযোগ্য বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গত সাত অক্টোবর থেকে বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর ইসরাইল সিরিয়ার ওপর হামলা বাড়িয়ে দেয়ার প্রেক্ষাপটে এই হুশিয়ার উচ্চারণ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
-
রাশিয়ার সাথে যুদ্ধে পশ্চিমা বিশ্ব বিশ্বাসঘাতকতা করেছে
অক্টোবর ৩১, ২০২৩ ১৫:৪৫ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মনে করছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে পশ্চিমা দেশগুলো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
-
গাজা সংকটের জন্য আমেরিকা ও তার পশ্চিমা আজ্ঞাবহরা দায়ী: পুতিন
অক্টোবর ৩১, ২০২৩ ০৬:০৯অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংকটের জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রুশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন এলিট শ্রেণি ও তাদের ইউরোপীয় আজ্ঞাবহরা গাজার মানবিক সংকটের জন্য দায়ী।
-
ইহুদিবাদী ইসরাইল এবং রাশিয়ার মধ্যে তীব্র উত্তেজনা বেড়ে যাওয়ার নেপথ্যে
অক্টোবর ৩০, ২০২৩ ১৪:৩৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দলের মস্কো সফরের পর ইহুদিবাদী ইসরাইল ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। এই বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের প্রতিনিধি দলের মস্কো সফরের প্রতিবাদে দখলকৃত অঞ্চলে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টোরভকে তলব করেছে।