• মস্কোয় ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া

    মস্কোয় ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া

    অক্টোবর ১৯, ২০২১ ০৩:১৮

    মস্কোয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না।

  • ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে গড়িমসি ভিয়েনা সংলাপে অচলাবস্থার মূল কারণ’

    ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারে গড়িমসি ভিয়েনা সংলাপে অচলাবস্থার মূল কারণ’

    অক্টোবর ১৫, ২০২১ ০৭:১৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ওয়াশিংটনের গড়িমসির কারণেই মূলত ভিয়েনা সংলাপ অচলাবস্থার সম্মুখীন হয়েছে। এই অচলাবস্থা নিরসনের উপায় বের করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র সঙ্গে ইরান আলোচনা চালাচ্ছে বলেও জানান তিনি।

  • মধ্য এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতির বিরোধী রাশিয়া

    মধ্য এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতির বিরোধী রাশিয়া

    অক্টোবর ১৩, ২০২১ ০৪:৩৮

    মধ্য এশিয়ায় আমেরিকার সামরিক উপস্থিতির বিরোধিতা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি তার মার্কিন সমকক্ষ ভিক্টোরিয়া নুল্যান্ডের সঙ্গে এক আলাপে জানিয়েছেন, মধ্য এশিয়ার দেশগুলোতে আমেরিকার সামরিক উপস্থিতি রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।

  • মধ্য এশিয়ায় ইসরাইলি অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকুন: রাশিয়াকে ইরান

    মধ্য এশিয়ায় ইসরাইলি অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকুন: রাশিয়াকে ইরান

    অক্টোবর ০৬, ২০২১ ০৬:৪৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্য এশিয়ায় ইহুদিবাদী ইসরাইলের অপতৎপরতার ব্যাপারে সতর্ক থাকতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্য এশিয়ার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ইসরাইলের যেকোনো তৎপরতার ব্যাপারে রাশিয়া স্পর্শকাতরতা দেখাবে বলে তেহরান আশা করছে।

  • পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নীতি পাল্টাতে হবে: ল্যাভরভ

    পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার নীতি পাল্টাতে হবে: ল্যাভরভ

    সেপ্টেম্বর ২৬, ২০২১ ০৪:২১

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু করার জন্য আমেরিকাকে তার নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফররত ল্যাভরভ শনিবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

  • রাশিয়া ন্যাটোর সদস্য হবে না: ল্যাভরভ

    রাশিয়া ন্যাটোর সদস্য হবে না: ল্যাভরভ

    সেপ্টেম্বর ২৩, ২০২১ ১৮:১৭

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো সদস্য হওয়ার ইচ্ছে মস্কোর নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টোললটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

  • ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগান সংকটের সমাধান হবে না: ল্যাভরভ

    ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগান সংকটের সমাধান হবে না: ল্যাভরভ

    আগস্ট ২৮, ২০২১ ১০:৩৮

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান ও পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া আফগানিস্তানের চলমান সংকট নিরসনের জন্য পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। তিনি ইতালি সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুইজি দিমাওয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

  • বোরেল ও ল্যাভরভকে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান

    বোরেল ও ল্যাভরভকে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান

    আগস্ট ২৮, ২০২১ ০০:৫৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে তার দেশের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় তেহরান কেবল তখনই ফিরে যাবে যখন এটির মাধ্যমে ইরানি জনগণের স্বার্থ রক্ষিত হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাদা আলাদা টেলিফোলাপে তিনি ইরানের এ কঠোর অব্স্থানের কথা জানান।

  •  ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দুঃখজনক পর্যায়ে’ 

    ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দুঃখজনক পর্যায়ে’ 

    আগস্ট ২৬, ২০২১ ১৪:০০

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের দেশগুলোর সঙ্গে মস্কোর বর্তমান যে সম্পর্ক রয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বাস্তবতা হচ্ছে ইউরোপীয় জোটের নীতি হলো মস্কোকে নিয়ন্ত্রণ করা।

  • আফগানিস্তানে পরাজয় থেকে আমেরিকাকে যে শিক্ষা নিতে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    আফগানিস্তানে পরাজয় থেকে আমেরিকাকে যে শিক্ষা নিতে বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ২৬, ২০২১ ১২:৩২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আফগানিস্তানে ব্যর্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক শিক্ষা রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজের অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা, অন্যের ওপর জীবন প্রণালী চাপিয়ে দিতে হয় না।