-
জেনারেল সোলাইমানির শাহাদাতে প্রতিরোধ আন্দোলন থেমে যাবে না: হামাস
মে ২১, ২০২০ ০১:৩৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা মাহমুদ আজ- জেহার বলেছেন, ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের ফলে প্রতিরোধ সংগ্রাম থেমে যাবে না। ফিলিস্তিনিরা গত ৭২ বছর ধরে যেমন তাদের মাতৃভূমি মুক্ত করার শপথে অটল ছিল তেমনি ভবিষ্যতেও তাদের এ শপথ অটুট থাকবে।
-
বায়তুল মুকাদ্দাসের জন্যই জেনারেল সোলাইমানি শহীদ হয়েছেন: হামাস কমান্ডার
মে ১৬, ২০২০ ১১:৩৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রভাবশালী কমান্ডার ইসমাইল রেজওয়ান বলেছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার অধিকার হরণ করা যাবে না। হয়তো সময় পার হতে থাকবে, দখলদারি তৎপরতার হয়তো আরও বাড়বে কিন্তু ফিলিস্তিনিরা তাদের এ পবিত্র অধিকারের ক্ষেত্রে ছাড় দেবে না।
-
‘প্রথম ধাপেই ৪০০টি মার্কিন অবস্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান’
এপ্রিল ২৪, ২০২০ ১৩:৫৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে বলেছেন, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা চালাত তাহলে প্রথম ধাপেই এ অঞ্চলে ৪০০টি মার্কিন অবস্থানে তাৎক্ষণিকভাবে হামলা চালাত ইরান।
-
প্রকাশিত হলো বহুপ্রতীক্ষিত বই ‘মহাবীর শহীদ সোলাইমানি’
মার্চ ১৯, ২০২০ ১৪:৫৯মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানির জীবন ও কর্ম, বক্তৃতামালা, অসিয়তনামা এবং তাঁর জীবনের সর্বশেষ সাক্ষাৎকারসহ নানা বিষয় নিয়ে একটি স্মারক সংকলন প্রকাশিত হয়েছে। ‘মহাবীর শহীদ সোলাইমানি’ নামের বইটি প্রকাশ করেছে ঢাকার সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘সূচীপত্র’।
-
মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী
মার্চ ১৫, ২০২০ ১৩:২৮ইরাকে মোতায়েন সমস্ত মার্কিন সেনাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। গতকাল (শনিবার) ইরাকি সশস্ত্র বাহিনী বলেছে, দেশের জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাব অনুসারে আমেরিকার সমস্ত সেনাকে প্রত্যাহার করতে হবে।
-
‘সোলাইমানি হত্যায় জড়িত ইরাকি অনুচরদের খুঁজে বের করবে বাগদাদ’
মার্চ ১৪, ২০২০ ০৩:২৩ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় যেসব ইরাকি অনুচর জড়িত ছিল তাদের শনাক্ত করতে রাজি হয়েছে বাগদাদ। দু’দিনের ইরাক সফর শেষে তেহরানে ফিরে এক টুইটার পোস্টে এ তথ্য জানান শামখানি।
-
শিগগিরই প্রকাশিত হচ্ছে 'মহাবীর কাসেম সোলাইমানি' শীর্ষক বই
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ১৭:৩৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানির জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত হতে যাচ্ছে একটি তথ্যবহুল গ্রন্থ।
-
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা; ধসে পড়েছে দেয়াল
ফেব্রুয়ারি ২২, ২০২০ ১৪:৪২ইরাকের নিনেভা প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। এই ঘাঁটিটি নিনেভা প্রদেশের প্রধান শহর মসুলের ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তবে কোনো ব্যক্তি বা সংগঠন ওই হামলার দায় স্বীকার করে নি।
-
জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে: জাতিসংঘ
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ০৪:১৯ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির ওপর আমেরিকার সন্ত্রাসী হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে চালানো ওই হামলায় জেনারেল সোলাইমানি শহীদ হন।
-
গ্রন্থমেলায় সোলাইমানিকে নিয়ে বই ‘জীবন্ত শহীদ’: লেখক-প্রকাশক যা বললেন
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ০৯:৩৭বাংলাদেশে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে মাসব্যাপী একুশে গ্রন্থমেলা এখন বইপ্রেমীদের পীঠস্থান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত প্রাঙ্গণ ছাত্র-শিক্ষক, কিশোর-যুবা, নারী-পুরুষ নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত থাকছে প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা বেলা।