-
নাকু লায় ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ, ছোটোখাটো বলছে ভারতীয় সেনা
জানুয়ারি ২৫, ২০২১ ১৬:৩১ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতের মধ্যে ফের দু’দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টিকে ‘ছোট সংঘর্ষ’ বলে অভিহিত করা করেছে। সেনাবাহিনী বলেছে, ২০ জানুয়ারি নাকু লা-য় ‘ছোট সংঘর্ষ’ ঘটেছিল। স্থানীয় সেনা কর্মকর্তারাই নিয়ম মেনে তার সমাধান করেছেন। গণমাধ্যমকে এ নিয়ে ‘অতিরঞ্জিত’ রিপোর্ট এড়ানোর পরামর্শও দিয়েছে সেনা।
-
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষে
জানুয়ারি ১৪, ২০২১ ১২:৩৮আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সরকারী দল আওয়ামীলীগের কর্মী-সমর্থকরা বিভিন্ন স্থানে সংঘর্ষে লিপ্ত হবার খবর পাওয়া যাচ্ছে। গতরাতে ঝিনাইদহ জেলার শৈলকুপায় কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় নদী থেকে। পৌরসভা নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে অপর এক কাউন্সিলর প্রার্থীর ভাই খুনের পাঁচ ঘণ্টার মাথায় আলমগীর হোসেন বাবুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
-
কারাবাখে আকস্মিক হামলায় আজারবাইজানের এক সেনা নিহত
ডিসেম্বর ২৮, ২০২০ ১৫:৩০নাগার্নো-কারাবাখ অঞ্চলে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী গেরিলা গোষ্ঠীর হামলায় আজারবাইজানের এক সেনা নিহত ও আরেকজন আহত হয়েছেন। দু পক্ষ চূড়ান্তভাবে দ্বন্দ্ব অবসানের লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তিতে সই করার কয়েক সপ্তাহ পর আজারবাইজানের সেনারা হতাহত হলো।
-
কারাবাখ যুদ্ধে ১৪,০০০ সেনা নিহত হওয়ার খবর জানাল আর্মেনিয়া
ডিসেম্বর ২১, ২০২০ ০৩:৩০নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আর্মেনিয়া। দেশটি বলেছে, ৪৪ দিনের ওই যুদ্ধে তাদের ১৪ হাজার ২৮৬ সেনা নিহত ও ২২ হাজার ৪০০ জন আহত হয়েছে। এছাড়া, আরো প্রায় এক হাজার সেনার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
-
বিজেপির ‘উত্তরকন্যা’ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, মৃত ১, বনধের ডাক
ডিসেম্বর ০৭, ২০২০ ১৫:৪৩ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির প্রশাসনিক ভবন ‘উত্তরকন্যা’ অভিযানকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় উলেন রায় (৫০) নামে এক বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল (মঙ্গলবার) ১২ ঘণ্টার জন্য উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ওই বনধ।
-
ভারত-চীন সংলাপ শুরু: পাল্টাপাল্টি দাবি, বড়সড় সংঘাতের আশঙ্কা সিডিএসের
নভেম্বর ০৬, ২০২০ ১৫:০৭ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখে চলমান উত্তেজনা ও অচলাবস্থার বিষয়ে সামরিক কোর কমান্ডার স্তরের অষ্টম পর্বের আলোচনা শুরু হয়েছে। আজ (শুক্রবার) সকাল সাড়ে ন’টায় ওই সংলাপ শুরু হয়। অষ্টম রাউন্ডের ওই বৈঠক লাদাখের চুসুলে অনুষ্ঠিত হচ্ছে।
-
আজারবাইজানের ৪ ড্রোন ভূপাতিত করার দাবি করল আর্মেনিয়া
নভেম্বর ০৫, ২০২০ ০৮:২৩বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সৃষ্ট চলমান সংঘাতে বুধবার আজারবাইজানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আর্মেনিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুশান এস্তাপানিয়ান এক ফেসবুক পোস্টে এ দাবি করেছেন।
-
আর্মেনিয়ার কাছ থেকে আরো ৭ গ্রাম পুনরুদ্ধাদের কথা জানাল আজারবাইজান
নভেম্বর ০৫, ২০২০ ০৮:০৬আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন, বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের আরো সাতটি গ্রাম আর্মেনিয়ার সেনাদের দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা ঘোষণা করেন বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
-
নাগরনো-কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত: আজারবাইজানের দাবি
নভেম্বর ০২, ২০২০ ০৩:২৫বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে আজারবাইজান।
-
বিহারে দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে সংঘর্ষ: গুলিতে নিহত ১, পুলিশের লাঠিচার্জ
অক্টোবর ২৭, ২০২০ ১৯:০৩ভারতের বিহারের মুঙ্গেরে দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে গুলিবিদ্ধ হয়ে অনুরাগ পোদ্দার (১৮) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার।