• সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছে ইতালি

    সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছে ইতালি

    ডিসেম্বর ২৯, ২০১৮ ১৩:৫৮

    প্রতিবেশী ইয়েমেনের বিরুদ্ধে যু্দ্ধ এবং নৃসংশতার অভিযোগে সৌদি আরবের কাছে তার সরকার অস্ত্র বিক্রি বন্ধ করতে চায় বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।

  • যু্দ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদায় আবার সৌদি হামলা: শিশু নিহত

    যু্দ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদায় আবার সৌদি হামলা: শিশু নিহত

    ডিসেম্বর ২৯, ২০১৮ ১২:২৭

    জাতিসংঘের ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে আগ্রাসী সৌদি বাহিনী ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হুদাইদায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত জাতিসংঘের পর্যবেক্ষকরা শহরটিতে বৈঠক শেষ করার কিছুক্ষণ পরই সেখানে হামলা চালায় সৌদি বাহিনী।

  • 'সৌদি সরকার ট্রাম্পের স্বয়ংক্রিয় অর্থ-যন্ত্র, টাকাও দেয় অপমানও হয়'

    'সৌদি সরকার ট্রাম্পের স্বয়ংক্রিয় অর্থ-যন্ত্র, টাকাও দেয় অপমানও হয়'

    ডিসেম্বর ২৮, ২০১৮ ১৪:১৩

    বিখ্যাত আরবি দৈনিক রাই আল ইয়াওমের সম্পাদক আবদুল বারি আতওয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সরকারকে স্বয়ংক্রিয় অর্থ-প্রদান যন্ত্র হিসেবে ব্যবহার করছেন এবং তার হাতে যতক্ষণ পাস-ওয়ার্ড রয়েছে ততক্ষণ এই সরকার বিনা প্রতিবাদে ওই যন্ত্রের মতই ট্রাম্পের নির্দেশগুলো মেনে চলতে বাধ্য।

  • সৌদি আরবে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকার প্রতি রাশিয়ার হুঁশিয়ারি

    সৌদি আরবে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকার প্রতি রাশিয়ার হুঁশিয়ারি

    ডিসেম্বর ২৭, ২০১৮ ০৪:২৪

    রাশিয়া বলেছে, সৌদি রাজা সালমানের স্থলাভিষিক্ত হওয়ার ‘পূর্ণ অধিকার’ যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের রয়েছে। একইসঙ্গে যুবরাজের এই অধিকার ব্যবহার প্রশ্নে মার্কিন হস্তক্ষেপের ব্যাপারেও সতর্ক করে দিয়েছে মস্কো।

  • সিরিয়ার পুনর্গঠনে আমেরিকা নয় সৌদি আরব অর্থ দেবে: ট্রাম্প

    সিরিয়ার পুনর্গঠনে আমেরিকা নয় সৌদি আরব অর্থ দেবে: ট্রাম্প

    ডিসেম্বর ২৫, ২০১৮ ১৮:৪৭

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার পুনর্গঠনে সহায়তার জন্য তার দেশ নয় বরং সৌদি আরব অর্থ দেবে। তবে বাস্তবতা হচ্ছে- সিরিয়াকে ধ্বংসস্তুপে পরিণত করেছে যেসব সন্ত্রাসী তাদের বেশিরভাগই ছিল সৌদি আরব ও মার্কিন মদদপুষ্ট।

  • তবুও কানাডা থেকে ট্যাংক পাচ্ছে সৌদি আরব

    তবুও কানাডা থেকে ট্যাংক পাচ্ছে সৌদি আরব

    ডিসেম্বর ২৪, ২০১৮ ২০:৫৩

    কানাডা থেকে সৌদি আরবের পথে ট্যাংক এবং সাঁজোয়া যানের একটি বিশাল চালান পাঠানো হয়েছে। সৌদি আরবের সঙ্গে কানাডার ১,৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি স্থগিত করতে অটোয়া প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দেয়ার পরও এসব সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

  • সিরিয়ায় সেনা মোতায়েন করেছে সৌদি, সুদান ও আমিরাত

    সিরিয়ায় সেনা মোতায়েন করেছে সৌদি, সুদান ও আমিরাত

    ডিসেম্বর ২৪, ২০১৮ ১৪:২৭

    সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে সেনা মোতায়েন করেছে সৌদি আরব, সুদান ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের সেনাদেরকে ফোরাত নদীর পূর্ব উপকূলজুড়ে মোতায়েন করা হয়েছে। বলা হচ্ছে- আমেরিকা ও ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে এসব দেশ সিরিয়ায় সেনা পাঠিয়েছে।

  • আমরণ অনশন করতে গিয়ে মারা গেছেন সৌদি প্রিন্স তালাল

    আমরণ অনশন করতে গিয়ে মারা গেছেন সৌদি প্রিন্স তালাল

    ডিসেম্বর ২৩, ২০১৮ ২১:০৯

    সৌদি আরবের স্পষ্টবাদী প্রিন্স তালাল বিন আবদুল আজিজ আমরণ অনশন করতে গিয়ে প্রচণ্ড দুর্বল হয়ে মারা গেছেন। তিনি সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ সৌদি রাজপরিবারের সদস্যদের অনেকের বিরুদ্ধেই প্রকাশ্য সমালোচনা করতেন এবং আন্তর্জাতিক অঙ্গনে তিনি স্পষ্টবাদী প্রিন্স হিসেবে খ্যাত ছিলেন।

  • সানা বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে সৌদি

    সানা বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে সৌদি

    ডিসেম্বর ২০, ২০১৮ ১৪:৪৬

    ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও আদ-দাইলামি সামরিক ঘাঁটিতে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হুদাইদা বন্দর এলাকায় যখন ইয়েমেনের দুপক্ষ যুদ্ধবিরতি পালন করছে তখন সৌদি আরব রাজধানী সানার ওপর বিমান হামলা বাড়িয়ে দিয়েছে।

  • সৌদি যুবরাজের হিংস্র আচরণ পরিবর্তন করতে হবে: নিকি হ্যালি

    সৌদি যুবরাজের হিংস্র আচরণ পরিবর্তন করতে হবে: নিকি হ্যালি

    ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৪৮

    জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের হিংস্র আচরণ অবশ্যই পরিবর্তন করতে হবে। প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমানকে দায়ী করা হচ্ছে এবং তারই নির্দেশে এমন নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে বলে আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে।