• সৌদিসহ বিভিন্ন দেশে খাশোগির গায়েবানা জানাজা

    সৌদিসহ বিভিন্ন দেশে খাশোগির গায়েবানা জানাজা

    নভেম্বর ১৬, ২০১৮ ১৫:১৬

    পবিত্র মক্কা ও মদিনাসহ বিশ্বের বিভিন্ন শহরে আজ নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সৌদি সরকার এখন পর্যন্ত খাশোগির মরদেহ হস্তান্তর না করায় এ জানাজার আয়োজন করা হয়। সৌদি আরবের পবিত্র মদিনার মসজিদে নববীতে আজকের গায়েবানা জানাজায় খাশোগির ছেলে সালাহ খাশোগিও অংশ নেন। আজ ফজরের নামাজের পর সেখানে জানাজার আয়োজন করা হয়।

  • সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করতে মার্কিন সিনেটে বিল

    সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করতে মার্কিন সিনেটে বিল

    নভেম্বর ১৬, ২০১৮ ১৪:৫২

    ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে বর্বরভাবে হত্যা, মানবাধিকার কর্মীদের আটক ও ইয়েমেনে নির্বিচার বোমা হামলার জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার লক্ষ্যে মার্কিন সিনেটে একটি বিল আনা হয়েছে। ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের কয়েকজন সিনেটর এ বিল আনেন।

  • সৌদি যুবরাজকে বাঁচানোর চেষ্টায় গাজায় ইসরাইলি হামলা: রিপোর্ট

    সৌদি যুবরাজকে বাঁচানোর চেষ্টায় গাজায় ইসরাইলি হামলা: রিপোর্ট

    নভেম্বর ১৫, ২০১৮ ০৭:১৯

    সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা থেকে বিশ্ব জনমত ভিন্ন দিকে নেয়া এবং সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে বিপদমুক্ত করার পরিকল্পনা থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল নতুন করে আগ্রাসন শুরু করে থাকতে পারে। খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় বিন সালমানকেই মূলত দায়ী করা হচ্ছে।

  • হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধ করুন: জাতিসংঘ

    হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধ করুন: জাতিসংঘ

    নভেম্বর ১৪, ২০১৮ ১০:৫৪

    জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোকক ইয়েমেনের বন্দরনগরী হুদাইদার আশপাশে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন। হুদাইদার শহর ও বন্দেরর দখল নেয়ার জন্য গত বেশ কয়েকদিন ধরে সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশের নিয়মিত সেনা ও ভাড়াটে সন্ত্রাসীরা বড় রকমের আগ্রাসন চালাচ্ছে।

  • তেল উত্তোলন কমাচ্ছে সৌদি: ট্রাম্পের উদ্বেগ

    তেল উত্তোলন কমাচ্ছে সৌদি: ট্রাম্পের উদ্বেগ

    নভেম্বর ১৩, ২০১৮ ১৫:০২

    সৌদি আরব ডিসেম্বর মাস থেকে তেল উত্তোলন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেলের দাম কমিয়ে রাখার স্বার্থে তেল উত্তোলন ঠিক রাখার অনুরোধ করেছেন।

  • খাশোগিকে হত্যার পর খুনির ফোন: বসকে বলুন মিশন সফল

    খাশোগিকে হত্যার পর খুনির ফোন: বসকে বলুন মিশন সফল

    নভেম্বর ১৩, ২০১৮ ১৪:১০

    সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর ঘাতকদের একজন ফোনে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সহযোগীকে বলেছেন, আপনার বসকে বলুন কাজ শেষ, মিশন সফল হয়েছে। হত্যাকাণ্ড ঘটানোর পরপরই খুনি ওই ফোন করে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

  • ইরানি কমান্ডারকে হত্যার সৌদি ষড়যন্ত্র সম্পর্কে আমরা জানতাম: জারিফ

    ইরানি কমান্ডারকে হত্যার সৌদি ষড়যন্ত্র সম্পর্কে আমরা জানতাম: জারিফ

    নভেম্বর ১৩, ২০১৮ ১২:২৫

    ইরানি কর্মকর্তাদের হত্যার সৌদি ষড়যন্ত্র সম্পর্কে ইরান আগে থেকেই জানতো বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। লন্ডন ভিত্তিক গণমাধ্যম আল আরাবি আল জাদিদ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। জারিফ বলেন, 'আমাদের কাছে এ বিষয়ে অকাট্য তথ্য রয়েছে।' মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস'র এ সংক্রান্ত খবরের সত্যতা রয়েছে বলে তিনি জানান।

  • সৌদি ও আমিরাতের কাছে ইইউ’র ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র

    সৌদি ও আমিরাতের কাছে ইইউ’র ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র

    নভেম্বর ১২, ২০১৮ ১৫:৫৪

    ২০১৫ সাল থেকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে আট হাজার ৬৭০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। অনলাইন পত্রিকা মিডল ইস্ট আই এ খবর দিয়েছে। পত্রিকাটি বলছে, ইইউভুক্ত ২১টি দেশ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করেছে।

  • সৌদি ও ভাড়াটেদের হটিয়ে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা

    সৌদি ও ভাড়াটেদের হটিয়ে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা

    নভেম্বর ১২, ২০১৮ ১৫:১০

    ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদা দখল করতে আসা সৌদি নেতৃত্বাধীন ভাড়াটে সেনাদের হটিয়ে দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা। সৌদি জোটের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে এ তথ্য দিয়েছে।

  • ইয়েমেনে গণহত্যার প্রতিবাদে আঙ্কারায় সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ

    ইয়েমেনে গণহত্যার প্রতিবাদে আঙ্কারায় সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ

    নভেম্বর ১২, ২০১৮ ১৫:০২

    তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত সৌদি আরবের দূতাবাসের সামনে একদল জনতা বিক্ষোভ সমাবেশ করেছে। ইয়েমেনে চলমান সৌদি সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।