-
খাশোগি হত্যা: সৌদির ওপর নিষেধাজ্ঞা দিতে পারে আমেরিকা
অক্টোবর ২০, ২০১৮ ০৩:১০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে রিয়াদের হাত থাকার বিষয়টি প্রমাণিত হলে রাজতান্ত্রিক দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ওয়াশিংটন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আভাস দেন ট্রাম্প।
-
অবশেষে খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করল সৌদি আরব
অক্টোবর ২০, ২০১৮ ০২:৪৬রাজতান্ত্রিক সৌদি সরকার শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দেশটির সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করেছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন ‘প্রাথমিক তদন্তের’ বরাত দিয়ে জানিয়েছে, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ‘এক মারামারির ঘটনায়’ খাশোগি নিহত হয়েছেন।
-
খাশোগির সন্দেহভাজন খুনিদের বিষয়ে নতুন তথ্য প্রকাশ
অক্টোবর ১৯, ২০১৮ ১৫:২৭সৌদি আরবের সরকারবিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের নতুন তথ্য ও ছবি প্রকাশ করেছে তুর্কি দৈনিক সাবাহ। বার্তা সংস্থা 'ফার্স' আজ (শুক্রবার) এ খবর দিয়েছে।
-
যুবরাজের পদ থেকে মোহাম্মাদ বিন সালমানকে সরিয়ে দেয়া হচ্ছে!
অক্টোবর ১৯, ২০১৮ ১১:৪৭সৌদি সরকার অসংখ্য বদনাম কুড়িয়ে ফেলা যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে সরিয়ে তার অপেক্ষাকৃত কম উচ্চাকাঙ্ক্ষী ছোট ভাই খালিদ বিন সালমানকে যুবরাজের পদে অভিষিক্ত করার পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে।
-
সৌদিকে কোনো শাস্তিই দেবে না মিত্র আমেরিকা: বিশ্লেষক
অক্টোবর ১৮, ২০১৮ ১৮:৩৩আন্তর্জাতিক ক্ষেত্রে সৌদি আরবের সব ধরনের অপকর্মে আমেরিকার সংশ্লিষ্টতা থাকায় ওয়াশিংটন এ রাজতান্ত্রিক সৌদি সরকারকে কখনোই শাস্তি দেবে না। এ মন্তব্য করেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্কলার এবং রাজনৈতিক ভাষ্যকার ড. ডেনিস এলটার।
-
নাজরানে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
অক্টোবর ১৮, ২০১৮ ১৮:১৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা চায় সৌদি আরব: বাংলাদেশ
অক্টোবর ১৮, ২০১৮ ০৫:৪৪সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ বাংলাদেশে বর্তমান সরকারের ধারাবাহিকতা চান বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। গতকাল (বুধবার) স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজপ্রাসাদে শেখ হাসিনার সঙ্গে রাজা সালমানের বৈঠক হয়। পরে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন।
-
ইরানকে মোকাবেলায় সৌদি এবং ইসরাইলের সেনাপ্রধানের মধ্যে বৈঠক!
অক্টোবর ১৭, ২০১৮ ১৪:৪১ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান গাদি আইজেনকত এবং সৌদি আরবের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ফায়াদ বিন হামিদ রাকেদ আল রুয়াইলি ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন বলে ইসরাইলের সংবাদ মাধ্যম জানিয়েছে।
-
সৌদি অর্থনৈতিক সম্মেলন বয়কট করছে গুগল
অক্টোবর ১৬, ২০১৮ ১৭:১৮সৌদি আরবে অনুষ্ঠেয় অর্থনৈতিক সম্মেলন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় যখন বিশ্বের বহু আন্তর্জাতিক কোম্পানি ও প্রতিষ্ঠান আসন্ন এ সম্মেলন বয়কটের ঘোষণা দিচ্ছে তখন সে তালিকায় নাম লেখালো গুগল কোম্পানি। আগামী ২৩ অক্টোবর থেকে তিনদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
-
সৌদির কাছে বিক্রি হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড
অক্টোবর ১৬, ২০১৮ ১৬:১৬ব্রিটেনের শীর্ষ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান কিনে নেয়ার চেষ্টা করছেন বলে গতকাল (সোমবার) যে খবর বের হয়েছে তা নাকচ করে দিয়েছে ক্লাবটি। সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় যখন যুবরাজ বিন সালমানকে ঘিরে নানা কেলেংকারির কথা শোনা যাচ্ছে তখন ম্যানইউ বিক্রির খবরকে গুজব বলা তার জন্য আরেক ধরনের বিপর্যয়।