-
'ইয়েমেনে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জেদ্দা বিমানবন্দরে হামলা'
অক্টোবর ২৮, ২০১৬ ০৭:৪৩ইয়েমেনের সেনাবাহিনী এবং পপুলার কমিটি সৌদি বন্দর নগরী জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। হামলায় ব্যবহৃত বরকান-১ বা আগ্নেয়গিরি-১ নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ইয়েমেন। দেশটির ওপর রিয়াদের অব্যাহত আগ্রাসী হামলার জবাবে এ হামলা চালানো হয়।
-
‘নির্যাতনে সৌদি কারাগারে প্রাণ হারালেন এক নারী ভিন্নমতাবলম্বী’
অক্টোবর ২৬, ২০১৬ ১৪:০৮সৌদি আরবে ভিন্নমতাবলম্বী এক নারী কারাগারে মারা গেছেন। হানান আদ-দাইবানি নামের এ নারী মাত্রাতিরিক্ত নির্যাতনের ফলে মারা গেছে বলে সন্দেহ ব্যক্ত করেছেন মানবাধিকার কর্মী আলী আল-আহমেদ।
-
প্রচণ্ড লড়াইয়ের পর সৌদি ঘাঁটির নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী
অক্টোবর ২৬, ২০১৬ ১০:১৩ইয়েমেনের বাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকার নাজরান অঞ্চল এ ঘাঁটি অবস্থিত। পপুলার কমিটির যোদ্ধাদের সহায়তায় ইয়েমেনের সামরিক বাহিনী ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।
-
সৌদির দাম্মামে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২ কর্মকর্তা নিহত
অক্টোবর ২৫, ২০১৬ ১৪:২১সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল 'আল-আরাবিয়া' জানিয়েছে।
-
নাজরানে সৌদি ২ সামরিক ঘাঁটিতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
অক্টোবর ২৪, ২০১৬ ০৫:১৬ইয়েমেনি বাহিনীর ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের নাজরান অঞ্চলে সীমান্তরক্ষীদের একটি ব্যারাক ধ্বংস হয়েছে। এ ছাড়া,এতে একটি সৌদি সামরিক ঘাঁটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
-
ইয়েমেনে যুদ্ধবিরতি শেষ; আবার শুরু সৌদি বাহিনীর হামলা
অক্টোবর ২৩, ২০১৬ ১৪:১২সংঘাত পীড়িত ইয়েমেনে তিন দিনের যুদ্ধ বিরতির পর দেশটির বিরুদ্ধে আগ্রাসী সৌদি বাহিনী আবারো বর্বরোচিত বিমান হামলা শুরু করেছে।
-
ইয়েমেনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানাল জাতিসংঘ
অক্টোবর ২৩, ২০১৬ ০৫:৩২যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত ইসমাইল আউল্দ শেইখ আহমেদ এ আহ্বান জানিয়েছেন। সৌদি আরব ইয়েমেনের এ যুদ্ধবিরতি বহুবার লঙ্ঘন করা সত্ত্বেও এ আহ্বান জানানো হলো।
-
ইয়েমেন আগ্রাসনে সৌদি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন
অক্টোবর ২৩, ২০১৬ ০২:৫৩সৌদি আরব যখন তার দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে নৃশংসতা ও যুদ্ধাপরাধ চালাচ্ছে তখন সৌদি পাইলটদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন। দেশটির লিবারেল ডেমোক্র্যাট পার্টির বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এ খবর প্রকাশ করেছে।
-
হিজবুল্লাহ বিরোধী নিষেধাজ্ঞায় আমেরিকার সঙ্গে যোগ দিল সৌদি আরব
অক্টোবর ২১, ২০১৬ ০৭:১৩লেবাননের ইসরাইল বিরোধী ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়ায় আমেরিকার সঙ্গে যোগ দিয়েছে সৌদি আরব। হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতা দেয়ার অভিযোগে লেবাননের দুই ব্যবসায়ী ও একটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রিয়াদ।
-
ইয়েমেনে জাতিসংঘ ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে সৌদি হামলা
অক্টোবর ২১, ২০১৬ ০৫:২৬জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের আমরান ও সা’দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বেসামরিক লক্ষ্যবস্তুতে চালানো এসব হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।