• রিয়াদের কাছে তেল স্থাপনায় আগুন: ১৭ শ্রমিক আহত

    রিয়াদের কাছে তেল স্থাপনায় আগুন: ১৭ শ্রমিক আহত

    অক্টোবর ২০, ২০১৬ ০৬:৫৭

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি তেল স্থাপনায় আগুন লেগে ১৭ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। সৌদি আরামকোর অপরিশোধিত তেল স্থাপনায় এ অগ্নিকাণ্ড ঘটে।

  • হত্যার দায়ে সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর

    হত্যার দায়ে সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর

    অক্টোবর ১৯, ২০১৬ ০২:২১

    এক তরুণকে হত্যার দায়ে সৌদি আরবে একজন প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি প্রিন্স তুর্কি সৌদ আল-কবির নামক ওই প্রিন্সের শিরোশ্ছেদ করা হয়েছে।

  • পারস্য উপসাগরীয় দেশগুলো দায়েশের পক্ষ নিচ্ছে: ইরাকি প্রধানমন্ত্রী

    পারস্য উপসাগরীয় দেশগুলো দায়েশের পক্ষ নিচ্ছে: ইরাকি প্রধানমন্ত্রী

    অক্টোবর ১৮, ২০১৬ ১২:৫৮

    ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন,পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু আরব সরকার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পাশবিক কর্মকাণ্ডে সহায়তা এবং সমর্থন দিচ্ছে।

  • ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ৫  সৌদি সেনা নিহত

    ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ৫ সৌদি সেনা নিহত

    অক্টোবর ১৭, ২০১৬ ১৪:২০

    ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহযোগিতায় সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সৌদি বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

  • ইয়েমেনের জানাযায় সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি

    ইয়েমেনের জানাযায় সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি

    অক্টোবর ১৭, ২০১৬ ০৩:২৮

    ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সাম্প্রতিক সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন।

  • বিতর্কিত সেই রাষ্ট্রদূত এখন সৌদি আরবের বড় কর্মকর্তা

    বিতর্কিত সেই রাষ্ট্রদূত এখন সৌদি আরবের বড় কর্মকর্তা

    অক্টোবর ১৬, ২০১৬ ১৪:২৯

    ইরাক থেকে প্রত্যাহার করে নেয়া বিতর্কিত রাষ্ট্রদূত সামের আল-সাবানকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উঁচু পর্যায়ের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সাবানকে সম্প্রতি ইরাক থেকে প্রত্যাহার করে দেশে ফেরত নিয়েছে সৌদি সরকার। তার বিরুদ্ধে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল বাগদাদ।

  • ইয়েমেনে জানাযার অনুষ্ঠানে বিমান হামলার কথা স্বীকার করল সৌদি আরব

    ইয়েমেনে জানাযার অনুষ্ঠানে বিমান হামলার কথা স্বীকার করল সৌদি আরব

    অক্টোবর ১৫, ২০১৬ ১৩:৩১

    ইয়েমেনের রাজধানী সানায় জানাযার অনুষ্ঠানে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে সৌদি আরব। গত রোববার পৈশাচিক ওই বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়।

  • ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ৬০ ভাড়াটে সৌদি সেনা নিহত

    ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ৬০ ভাড়াটে সৌদি সেনা নিহত

    অক্টোবর ১৫, ২০১৬ ১২:৪৯

    ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভাড়াটে ৬০ সৌদি সেনাকে হত্যা করেছে।আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।

  • ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে: ইরান

    ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে: ইরান

    অক্টোবর ১৫, ২০১৬ ১২:৪৬

    ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলাম-হোসেইন দেহ্‌কানি এ আহ্বান জানিয়ে বলেন, ইসরাইল ও সৌদি অন্যের সীমান্ত এবং মানবাধিকার লঙ্ঘন করছে।

  • ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত: অন্তত ৮ নিহত

    ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত: অন্তত ৮ নিহত

    অক্টোবর ১৫, ২০১৬ ০৮:৫৯

    ইয়েমেনে সৌদি বিমান হামলায় অন্তত ৮ ব্যক্তি নিহত হয়েছে। রাজধানী সানায় জানাযার নামাজে বর্বরোচিত সৌদি বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ৮ ব্যক্তি প্রাণ হারালো।