-
আলে-সৌদ সরকার ইসরাইল এবং পশ্চিমাদের কৌশলগত মিত্র: শামখানি
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৫:২৫মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে আলে-সৌদ সরকারের অপরাধযজ্ঞের ব্যাপারে পশ্চিমা দেশগুলো দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে এর নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। রিয়াদ এ অঞ্চলে পশ্চিমা দেশ এবং ইসরাইলের পক্ষে কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
-
ইয়েমেনি বাহিনীর হামলায় ৪০ ভাড়াটে সৌদি সেনা হতাহত
সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১৩:৫৫ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ৪০ ভাড়াটে সৌদি সেনা হতাহত হয়েছে। সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় হোদায়দা প্রদেশে কয়েক ডজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর ইয়েমেনি বাহিনী এ পাল্টা হামলা চালালো।
-
ইয়েমেনে সৌদি পাশবিকতা চলছেই: বুধবারের হামলায় নিহত অন্তত ৩৫
সেপ্টেম্বর ২২, ২০১৬ ০৬:৩৭ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে নতুন করে সৌদি বিমান হামলায় অন্তত ৩৫ বেসামরিক ব্যক্তি নিহত এবং বহু লোক আহত হয়েছে।বুধবার রাতে প্রদেশের হাওয়াক এলাকার একটি ব্যস্ত মার্কেটে এ পাশবিক হামলা চালানো হয়।
-
ইয়েমেনে আবারো গুচ্ছ বোমা হামলা চালিয়েছে সৌদি বাহিনী
সেপ্টেম্বর ১৮, ২০১৬ ১২:২৮সৌদি জঙ্গিবিমান আবারো ইয়েমেনের পশ্চিমাঞ্চলে কয়েকটি প্রদেশে গুচ্ছ বোমা হামলা চালিয়েছে।
-
৯/১১ ষড়যন্ত্রে জড়িত ছিলেন সৌদি রাজপরিবারের এক সদস্য!
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৯:০৫২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে হয়ত সৌদি রাজপরিবারের এক সদস্য জড়িত ছিলেন। বোমা তৈরির দায়ে অভিযুক্ত আল-কায়েদা সদস্য ঘাসান আবদুল্লাহ আশ-শারাবি গুয়ান্তানামো বন্দী শিবিরের মার্কিন সেনা কর্মকর্তাকে এ তথ্য দিয়েছেন। পেন্টাগনের সম্প্রতি প্রকাশিত কথোপকথনের প্রতিলিপি থেকে এ তথ্য পাওয়া গেছে।
-
ইয়েমেেনে ৩,১৫৮ বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে সৌদি বাহিনী
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৩:২২দারিদ্র পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরব দেশটির বিভিন্ন এলাকায় ৩,০০০ বেশি বেসামরিক অবস্থানে হামলা চালিয়েছে বলে এক নতুন জরিপে বলা হয়েছে। হামলা থেকে এমনকি স্কুল, হাসপাতাল এবং মসজিদও বাদ যায়নি।
-
পবিত্র মক্কা নগরীকে বাণিজ্য এবং ভোগ বিলাসের কেন্দ্রে পরিণত করা হচ্ছে
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১৭:৩৮পবিত্র মক্কা নগরীর অধিবাসীরা সরকারি মদদপুষ্ট ভূমি দস্যুদের অসহায় শিকার হচ্ছেন। নগরীর ইসলামি পরিচয় মুছে ফেলা হচ্ছে। ইসলামের ইতিহাসের সঙ্গে ওঁৎপ্রোতভাবে জড়িত ঘর-বাড়ি ধ্বংস করে ফেলা হচ্ছে। কথিত উন্নয়নের নামে হজরত খাদিজাতুল কোবরার বাসস্থানকে গণশৌচাগারে পরিণত করা হয়েছে।
-
ইয়েমেনে ৫ সেনা হতাহতের কথা স্বীকার করল সৌদি আরব
সেপ্টেম্বর ১৫, ২০১৬ ১৩:৩২সৌদি আরব স্বীকার করেছে যে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী দাহরান জুনুব, জিজান ও আসির প্রদেশে ইয়েমেনি যোদ্ধাদের সঙ্গে আলাদা সংঘর্ষে চার সেনা নিহত ও একজন আহত হয়েছে।
-
বাহরাইন ও সৌদি সরকারের নৃশংসতার প্রতিবাদে সারা ইরানে গণ-বিক্ষোভ
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ২০:৩২সৌদি ও বাহরাইনের রাজ সরকারের অপরাধযজ্ঞের প্রতিবাদে আজ ইরানের সব শহরে ব্যাপক গণবিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে অংশ নিয়েছেন লাখ লাখ মুসল্লি।
-
'হাজার-হাজার হাজির প্রাণহানির ব্যাপারে বিশ্বের নীরবতা বিস্ময়কর'
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ১২:৪৮ইরানের বিশিষ্ট আলেম ও প্রভাবশালী নেতা আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি গত বছরের হজের সময় মিনায় হাজার হাজার হজযাত্রী নিহত হওয়ার ব্যাপারে বিশ্বের বেশিরভাগ সরকার ও আন্তর্জাতিক সংস্থার নীরব এবং নিষ্ক্রিয় ভূমিকার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।