-
‘সৌদি আরবের কারণে বিশ্বে অস্ত্র বিক্রি বাড়ছে’
জুন ১৩, ২০১৬ ২১:২২আন্তর্জাতিক বাজারে অস্ত্রের বিক্রি কমপক্ষে শতকরা ১০ ভাগ বাড়িয়ে দিচ্ছে রাজতান্ত্রিক সৌদি আরব। পরামর্শক প্রতিষ্ঠান আইএইচএস তাদের বার্ষিক ‘গ্লোবাল ডিফেন্স ট্রেড’ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
-
পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি করেছে দ. কোরিয়া ও সৌদি আরব
জুন ১২, ২০১৬ ২০:৩২দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একটি চুক্তি সই করেছে বলে সৌদি দৈনিক ওকাজ খবর দিয়েছে।
-
অনশন শুরু করেছেন কারারুদ্ধ খ্যাতনামা সৌদি মানবাধিকার কর্মী
জুন ১০, ২০১৬ ০৮:৫৬সৌদি আরবের কারারুদ্ধ খ্যাতনামা মানবাধিকার কর্মী ওয়ালিদ আবুলখায়ের অনশন ধর্মঘট শুরু করেছেন। সৌদি কর্তৃপক্ষের বাজে আচরণের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে তিনি এ ধর্মঘট শুরু করেছেন। মানবাধিকার সংস্থা পারশিয়ান গালফ সেন্টার ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে।
-
জাতিসংঘের ইউটার্ন: সৌদিকে অ্যাটাক হেলিকপ্টার দিচ্ছে আমেরিকা
জুন ০৯, ২০১৬ ০৮:৪৬সৌদি আরবকে শিশু মানবাধিকার লঙ্ঘনের জন্য কালো তালিকা থেকে বাদ দেয়ার পরপরই রাজতান্ত্রিক এ দেশটিকে অ্যাটাক হেলিকপ্টার দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। ফলে বিশ্বের খ্যাতনামা মানবাধিকার সংস্থাগুলো সৌদি আরবকে আবার কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে চিঠি দিয়ে যে দাবি জানিয়েছে তাতে অচলাবস্থা দেখা দেবে বলে মনে করা হচ্ছে।
-
সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করুন: মানবাধিকার সংস্থা
জুন ০৯, ২০১৬ ০৮:১৮সারা বিশ্বের ২০টি নামকরা মানবাধিকার সংস্থা সৌদি আরবকে আবার কালো তালিকাভুক্ত করার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়েছে। ইয়েমেনে মারাত্মকভাবে শিশু অধিকার লঙ্ঘনের দায়ে এসব মানবাধিকার সংস্থা সৌদি আরবকে কালো তালিকায় ফিরিয়ে আনার দাবি করছে।
-
কালো তালিকাভুক্ত করায় জাতিসংঘকে অর্থ না দেয়ার হুমকি সৌদি আরবের
জুন ০৮, ২০১৬ ১২:২৮সৌদি আরব এবং তার মিত্র দেশগুলো জাতিসংঘের কোনো তহবিলে অর্থ দেবে না বলে হুমকি দিয়েছে। শিশু অধিকার লঙ্ঘনকারী হিসেবে সৌদি আরবকে জাতিসংঘ যে কালোতালিকাভুক্ত করেছে তা যদি জাতিসংঘের মহাসচিব প্রত্যাহার না করেন তারই পরিপ্রেক্ষিতে এসব দেশ এই ঘোষণা দিয়েছে বলে কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।
-
ইরানি হাজিদের বাধা দিয়ে ইসরাইলি স্বার্থ রক্ষা করছে সৌদি: রুহানি
জুন ০১, ২০১৬ ১৫:৩৫ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ইরানিদের হজ পালনে বাধা দিয়ে চলতি বছর সৌদি সরকার ইহুদিবাদী ইসরাইলের নানা স্বার্থ রক্ষা করল।
-
সৌদি আরব আরো ১৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে
জুন ০১, ২০১৬ ১২:৪৩সৌদি আরব দেশটির শিয়া অধ্যুষিত এলাকায় আরো ১৪ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
-
বাশারকে সরে যাওয়ার আহ্বান আবারো জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
মে ২৭, ২০১৬ ০৭:০৬সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আস-জুবাইর আবারো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আসাদকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে আসাদকে অবশ্যই ক্ষমতা ত্যাগ করতে হবে।
-
আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত: ব্লেয়ার
মে ২৫, ২০১৬ ১৪:১২সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, সৌদি আরবের কথিত শান্তি উদ্যোগ যদি ইসরাইল মেনে নেয় তবে আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। ব্লেয়ারের বরাত ইহুদিবাদী ইসরাইলের দৈনিক হারেতজ দিয়ে এ খবর দিয়েছে।