-
তেল উত্তোলন দ্বন্দ্ব: সৌদির বিরুদ্ধে ইরানকে সমর্থন দিল ওমান
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ১৮:০২২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): তেল উত্তোলন নিয়ে দ্বন্দ্বের মুখে সৌদি আরবের বিরুদ্ধে ইরানকে সমর্থন দিয়েছে ওমান। সৌদি আরব চাইছে ইরান তার তেল উত্তোলন বর্তমান পর্যায়ে রাখুক। তবে ওমান বলছে, তেল উত্তোলন কমানোর যে পরিকল্পনা করা হয়েছে তা থেকে অবশ্যই ইরানকে বাদ দিতে হবে।
-
সৌদি সামরিক সহায়তা স্থগিতে অবাক হই নি: হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ২৩:৩০২৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবের পক্ষ থেকে চারশ কোটি ডলারের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ পরিষ্কার করে বলেছেন, সৌদি আরবের এ ঘোষণায় মোটেই অবাক হন নি তারা।
-
লেবানন থেকে সৌদি নাগরিকদের দেশে ফেরার নির্দেশ
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ২১:৩৭২৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): লেবাননে বসবাসরত সৌদি আরবের নাগরিকদের দেশে ফিরে আসার জন্য রিয়াদের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। লেবাননের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার প্রেক্ষাপটে রিয়াদ সৌদি নাগরিকদের দেশে ফেরার কথা বলল।
-
এবারে সিরিয় বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র দেয়ার আবদার জানালেন আদেল
ফেব্রুয়ারি ২০, ২০১৬ ০৮:২২২০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের ভূমি থেকে আকাশে ছোঁড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র দেয়া উচিত। জার্মান সাপ্তাহিক ডার স্পেইগেলকে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।
-
‘সিদ্ধান্তের পরও থেকে সরে গেল সৌদি আরব’
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ২২:৫১১৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, তার দেশ তেল উত্তোলন কমানোর বিষয়ে মোটেই প্রস্তুত নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি -কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
ব্রিটেনে নারী ধর্ষণের অভিযোগে ২ সৌদি ক্যাডেট আটক
ফেব্রুয়ারি ১৮, ২০১৬ ০৯:০৯১৮ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ব্রিটেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে সৌদি আরব বিমান বাহিনীর দুই ক্যাডেটকে আটক করা হয়েছে। ফ্লাইট ইঞ্জিনিয়ার এ দুই ক্যাডেটরই বয়স ২১ বলে জানানো হয়েছে।
-
সিরিয়ায় সরাসরি আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ২১:৫৪১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ায় সরাসরি সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। বিশেষ করে তুরস্কের উত্তরাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধাদের ধারাবাহিক সাফল্যের পর তুরস্ক সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পোর পতন ঠেকাতে ওই অঞ্চলে আরো সামরিক সরঞ্জাম ও সেনা পাঠিয়েছে।
-
তেল উত্তোলন কমানো হবে না: ইরান
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ১৬:১৮১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তেল উত্তোলন না কমিয়ে বরং নিষেধাজ্ঞার আগের অবস্থায় পৌঁছানোর চেষ্টা করছে তেহরান যাতে তার বাজারের অংশ বুঝে নিতে পারে। সৌদি আরব ও রাশিয়া তেল উত্তোলন কমানোর জন্য ইরানকে অনুরোধ করার একদিন পর তেহরান এ কথা বলল। তেহরান আরো বলেছে, ইরানকে তেল উত্তোলন কমানোর আহ্বান জানানো অযৌক্তিক।
-
সৌদি আরব ২ বছর ধরে আগ্রাসনের চেষ্টা করছে: আসাদ
ফেব্রুয়ারি ১৬, ২০১৬ ১০:২৯১৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, গত দুই বছর ধরে তুরস্ক ও সৌদি আরব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে তার দেশে আগ্রাসন চালানোর ষড়যন্ত্র করে আসছে। অথচ এ দুটি দেশই উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের প্রতি ব্যাপকভাবে সমর্থন দিয়ে চলেছে। গতকাল (সোমবার) টেলিভিশনে দেয়া এক ভাষণে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট বাশার আসাদ।
-
ইউরোপীয় ইউনিয়নের তৈরি অস্ত্র দিয়ে ইয়েমেনিদের হত্যা করছে সৌদি
ফেব্রুয়ারি ১৫, ২০১৬ ১৫:৩৬১৫ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি সৌদি আরবকে অস্ত্র দিয়ে ইয়েমেনিদের হত্যায় সহায়তা করার জন্য ইরান ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের তৈরি অস্ত্র দিয়ে ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যা করছে সৌদি আরব। আজ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ সমালোচনা করেন।