-
হুথিদের যুদ্ধবিরতি ঘোষণা; মানছে না সৌদি আরব
মার্চ ২৭, ২০২২ ১৪:০৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন একতরফাভাবে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও সৌদি নেতৃত্বাধীন আরব জোট তা মেনে নিতে রাজি হয় নি। তারা আজ (রোববার) ইয়েমেনের রাজধানী সানা ও অন্য কয়েকটি অঞ্চলের ওপর বিমান হামলা চালিয়েছে।
-
তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইয়েমেন
মার্চ ২৭, ২০২২ ০৭:১০সৌদি আরবের আরামকো তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তিনদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।
-
ইয়েমেনে আবার হামলা চালিয়েছে সৌদি আরব, বেসামরিক নাগরিক হতাহত
মার্চ ২৬, ২০২২ ১৪:২৭ইয়েমেনের কয়েকটি প্রদেশের আবাসিক এলাকায় সৌদি আরব আবার বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
-
পারস্য উপসাগরে সৌদি-কুয়েত গ্যাসক্ষেত্র উন্নয়নের চুক্তি অবৈধ: ইরান
মার্চ ২৬, ২০২২ ১৪:০০পারস্য উপসাগরে সৌদি আরব ও কুয়েত যৌথভাবে আরাশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য যে চুক্তি করেছে তাকে অবৈধ বলে ঘোষণা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, পারস্য উপসাগরের আরাশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের অধিকার তারও আছে।
-
আরামকো তেল ডিপোতে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের দাম বেড়েছে
মার্চ ২৬, ২০২২ ১০:৫৯সৌদি আরবের আরামকো তেল ডিপোতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে।
-
‘ইয়েমেনে যা কিছু ঘটে তার দায় ইরানের ওপর চাপিয়ে দেয়া অন্যায়’
মার্চ ২৬, ২০২২ ০৩:৪৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দেশটির সঙ্গে পঞ্চম দফা আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
-
জেদ্দায় আরামকোর বৃহত্তম তেল ডিপোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
মার্চ ২৬, ২০২২ ০৩:২৭সৌদি আরবের রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকো’র সর্ববৃহৎ তেল ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি বলেছেন, জেদ্দায় আরামকোর বৃহত্তম তেল ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
-
ইয়েমেনে সৌদি সমর্থিত শীর্ষ গেরিলা কমান্ডার নিহত
মার্চ ২৪, ২০২২ ১৩:৫৭ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত ও সৌদি সমর্থিত শীর্ষ পর্যায়ের গেরিলা কামন্ডার মেজর জেনারেল সাবেথ জাওয়াশ ও তার সঙ্গী চার সেনা নিহত হয়েছেন। ইয়েমেনের এডেন বন্দর এলাকার আল-মদিনা আল-খাজরা গ্রামে গাড়ি বোমা বিস্ফোরণে তারা মারা যান।
-
‘সামনে নজিরবিহীন বিস্ময় অপেক্ষা করছে’
মার্চ ২৩, ২০২২ ১২:২৫ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মাদ নাসের আল-আতেফি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগ্রাসন পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের জন্য নজিরবিহীন বিস্ময় অপেক্ষা করছে। এছাড়া, সৌদি আরবের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনের সেনারা যে হামলা চালিয়েছে তার প্রশংসা করেছেন তিনি।
-
আবারো ইয়েমেনি তেলবাহী জাহাজ আটক করল সৌদি জোট
মার্চ ২২, ২০২২ ১৩:৩৬ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে আসা সৌদি নেতৃত্বাধীন জোট লোহিত সাগর তীরবর্তী হুদাইদা বন্দরগামী আরেকটি তেলবোঝাই জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে দি ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি বা ওয়াইপিসি। সৌদি আরবের কঠোর অবরোধের মুখে পড়া লাখ লাখ ইয়েমেনিদের জন্য জরুরি জ্বালানি বহন করছিল জাহাজটি।