• প্রচণ্ড হামলার শিকার সৌদি আরবের কয়েকটি স্থাপনা

    প্রচণ্ড হামলার শিকার সৌদি আরবের কয়েকটি স্থাপনা

    ডিসেম্বর ২০, ২০২১ ১১:৪৫

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের কয়েকটি স্থাপনার ওপর প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে। এসব হামলায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বহু সংখ্যক ড্রোন ব্যবহার করে।

  • হাদিপন্থী ৫০ জনের বেশি কমান্ডার নিহত

    হাদিপন্থী ৫০ জনের বেশি কমান্ডার নিহত

    ডিসেম্বর ১৯, ২০২১ ১৩:২৬

    ইয়েমেনের কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশ মুক্ত করার অভিযানে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে- মা’রিব প্রদেশ মুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার।

  • ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুকে প্রত্যাহার

    ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুকে প্রত্যাহার

    ডিসেম্বর ১৯, ২০২১ ০৪:১১

    ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুকে কোভিড-১৯ এর চিকিৎসা দেয়ার জন্য তেহরানে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, ইরলু করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার কারণে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসাসেবা দিতে তাকে তেহরানে ফিরিয়ে আনা হয়েছে।

  • যে কারণে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করলেন লেবাননের সংসদ স্পিকার

    যে কারণে আরব দেশগুলোর তীব্র সমালোচনা করলেন লেবাননের সংসদ স্পিকার

    ডিসেম্বর ১৬, ২০২১ ১৬:৩০

    লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি কয়েকটি আরব দেশের পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, লেবানন যখন কয়েকটি আরব দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন তখন ওই দেশগুলোই আবার ইসরাইল বিরোধী নিষেধাজ্ঞা এবং অবরোধ তুলে নিয়েছে।

  • একের পর এক ধ্বংস হচ্ছে সৌদি জোটের ড্রোন

    একের পর এক ধ্বংস হচ্ছে সৌদি জোটের ড্রোন

    ডিসেম্বর ১৬, ২০২১ ১৫:৫২

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের আকাশ থেকে এই ড্রোন ভূপাতিত করা হয়। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ হয়ে ড্রোনটি মা’রিব প্রদেশের আকাশে গোয়েন্দা তৎপরতায় লিপ্ত ছিল।

  • ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি আরব

    ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত সৌদি আরব

    ডিসেম্বর ১৫, ২০২১ ১২:৫৭

    সৌদি আরব বলেছে, ২০০২ সালের আরব ইনিশিয়েটিভ শান্তি প্রস্তাবনার ভিত্তিতে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। রিয়াদ থেকে প্রকাশিত আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল-মুয়াল্লিমি একথা বলেছেন।

  • ইয়েমেনের আকাশ থেকে চীনের তৈরি ড্রোন ভূপাতিত

    ইয়েমেনের আকাশ থেকে চীনের তৈরি ড্রোন ভূপাতিত

    ডিসেম্বর ১৪, ২০২১ ১৫:৫৩

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের তেলসমৃদ্ধ সাবওয়াহ প্রদেশের আকাশ থেকে গুপ্তচরবৃত্তি চালানোর সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

  • রিয়াদ ও আবুধাবির সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেকাংশে কমেছে

    রিয়াদ ও আবুধাবির সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেকাংশে কমেছে

    ডিসেম্বর ১৪, ২০২১ ০৪:৫১

    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে ইরানি কর্মকর্তাদের আলোচনায় এসব দেশের সঙ্গে তেহরানের ভুল বোঝাবুঝি অনেকাংশে কমে গেছে। তিনি তেহরান সফরকারী ওমানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ আব্দুলআজিজ আব্দুল্লাহ আল-মানদারির সঙ্গে এক বৈঠকে একথা জানান।

  • মা’রিবে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাচ্ছে

    মা’রিবে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাচ্ছে

    ডিসেম্বর ১৩, ২০২১ ২০:৫৮

    ইয়েমেনের তেলসমৃদ্ধ ও কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মা’রিব প্রদেশে সৌদি সমর্থিত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন।

  • ইসরাইলি প্রধানমন্ত্রীর আমিরাত সফর মধ্যপ্রাচ্যের জন্য অশনি সংকেত

    ইসরাইলি প্রধানমন্ত্রীর আমিরাত সফর মধ্যপ্রাচ্যের জন্য অশনি সংকেত

    ডিসেম্বর ১৩, ২০২১ ১৬:২৯

    ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার পর সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আবুধাবি পৌঁছে নাফতালি বেনেত আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।