-
সৌদি আগ্রাসন বন্ধ করার দাবির ব্যাপারে আমেরিকা আন্তরিক নয়: ইয়েমেন
জুন ১০, ২০২১ ০০:৫৫ইয়েমেন বলেছে, দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন বন্ধ করার ব্যাপারে আমেরিকা আন্তরিক হলে এই আগ্রাসনে মার্কিন সমরাস্ত্র ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের রাজনৈতিক উচ্চ পরিষদের সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি এ আহ্বান জানিয়েছেন।
-
ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সৌদি আরব
জুন ০৯, ২০২১ ১৪:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে সৌদি আরব এবং সিরিয়া।
-
ইয়েমেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করছে ওমান: পরিস্থিতি পরিবর্তনের আভাস
জুন ০৯, ২০২১ ১০:১৪ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসন শুরুর পর ষষ্ঠ বছর চলছে। রক্তক্ষয়ী ও চাপিয়ে দেয়া এই যুদ্ধ অবসানের জন্য সবচেয়ে বেশি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে ওমান। গত ৭৪ মাস ধরে ইয়েমেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ওমান নিরপেক্ষ ভূমিকা পালন করে এসেছে। ওমান একদিকে ইয়েমেনের বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা অন্যদিকে সৌদি ও ইয়েমেনের মধ্যে আলোচনার চেষ্টা চালিয়েছে। এছাড়া জাতিসংঘের প্রতিনিধি ও ইয়েমেনিদের মধ্যে আলোচনার ক্ষেত্রেও ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অর্থাৎ ত্রিমুখী প্রচেষ্ট
-
মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব: আইসিজি
জুন ০৮, ২০২১ ১৬:৩২দারিদ্রপীড়িত ইয়েমেনে গত ছয় বছর ধরে বর্বর আগ্রাসন ও লাগাতার বোমা বর্ষণের পর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে এখন অনেকটা বেপরোয়াভাবে মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব। একথা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি।
-
আবারও ড্রোনের সাহায্যে সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইয়েমেনিদের আঘাত
জুন ০৬, ২০২১ ১৪:০৬সৌদি আরবের দক্ষিণের 'কিং খালিদ' বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বিমানঘাঁটিটি খামিস মুশাইত এলাকায় অবস্থিত। আজ (রোববার) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার কথা নিশ্চিত করেছেন।
-
যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য আনসারুল্লাহ আন্দোলনকে দোষ দিল আমেরিকা
জুন ০৬, ২০২১ ০৫:৪৬সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সাথে ইয়েমেনের চলমান সংঘাত দীর্ঘায়িত করার জন্য হুথি আনসারুল্লাহ আন্দোলনকে দোষারোপ করেছে আমেরিকা। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আনসারুল্লাহ আন্দোলন।
-
হুথিদের কাছে লাগাতার বিপর্যয়; পরিস্থিতি পর্যালোচনা করল সৌদি ও আমেরিকা
জুন ০৩, ২০২১ ১৭:৫৮ইয়েমেন যুদ্ধে একের পর এক বিপর্যয়ের পর সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলাচনা করেছেন।
-
সৌদি আরবই ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা
জুন ০৩, ২০২১ ১৪:৪৬সৌদি আরব গত বছর ফ্রান্সকে ৭০ কোটি ৪০ লাখ ইউরোর অস্ত্র কিনেছে। করোনাভাইরাসের মহামারী এবং আরো অন্য কিছু কারণে ফ্রান্সের অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা ৪১ ভাগ কমে যাওয়ার পরও প্রধান অস্ত্র ক্রেতা হিসেবে রয়ে গেছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জাতীয় সংসদে উপস্থাপিত অস্ত্র বিক্রি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
-
ফের সৌদি-ইরান উত্তেজনা: তেহরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বিষোদগার
জুন ০২, ২০২১ ১৪:১৪সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সেদেশের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে ইরানের বিরুদ্ধে ফের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন।
-
ইয়েমেনে মানবিক সংকট নিরসনে জাতিসংঘ দূতের আহ্বান
জুন ০১, ২০২১ ০৭:৫৪ইয়েমেনে মানবিক সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল (সোমবার) ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।