-
সৌদি আগ্রাসন বন্ধ হলেই কেবল শান্তি আসবে: হুথি আনসারুল্লাহ আন্দোলন
জুন ০১, ২০২১ ০১:০৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সংগঠনের পলিটব্যুরো সদস্য আলী আল-কাহুম সতর্ক করে দিয়ে বলেছেন, শুধুমাত্র তার দেশের ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। কাহুমের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিন এ খবর জানিয়েছে।
-
ইসরাইলে দূতাবাস স্থাপন করল আমিরাত: কৌশলী অবস্থান নিয়েছে সৌদি আরব
মে ৩১, ২০২১ ১২:৫৭সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে গতকাল দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবে তাদের দূতাবাস উদ্বোধন করেছে। সংযুক্ত আরব আমিরাত প্রথম আরব দেশ যে কিনা ২৬ বছর পর ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল। এর আগে ১৯৯৬ সালে জর্দান 'ওয়াদি চুক্তি'র আওতায় ইসরাইলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এরপর গত ২৬ বছরে কোন আরব দেশ ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে ইসরাইলের সাথে সম্পর্ক বজায় রেখেছে।
-
সৌদি বিমানঘাঁটিতে আবারো ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনিরা
মে ৩০, ২০২১ ১২:৪৬ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের ওপর গত ছয় বছর ধরে সৌদি জোটের অব্যাহত বর্বর আগ্রাসন এবং নিষ্ঠুর অবরোধের জবাব হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়।
-
জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্য শান্ত থাকবে না: আইআরজিসি
মে ৩০, ২০২১ ০১:২০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসুরিদের নীতি অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
-
ইয়েমেনি হামলায় সৌদির পক্ষে বিশাল ক্ষয়ক্ষতি
মে ২৯, ২০২১ ০৭:৩৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় সৌদি আরবের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।
-
ইয়েমেনে যুদ্ধ করতে রাজি না হওয়ায় ৩ সৌদি সেনার মৃত্যুদণ্ড
মে ২৩, ২০২১ ১৬:০৬ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি না হওয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে সৌদি আরবের অন্তত তিন সেনাকে সম্প্রতি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সৌদি লিকস নামে গোপন তথ্য ফাঁসকারী একটি ওয়েবসাইট এ খবর দিয়েছে।
-
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে সৌদি ড্রোন কূপোকাত
মে ২৩, ২০২১ ১২:০৩ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ড্রোনটি ভূপাতিত হয়।
-
সৌদি আরবে ৫ দিন ফ্লাইট বন্ধ রাখবে বিমান বাংলাদেশ, করোনায় মৃত্যু আরও ৩৬ জনের
মে ২০, ২০২১ ১৩:৫৫করোনা পরিস্থিতির আজ ২০ মে থেকে আগামী ২৪ মে পর্যন্ত সৌদি আরবে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হোটেলে কোয়ারেন্টিনসহ সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
‘গুরুতর অভিযোগ তুলে পদত্যাগ করলেন তিনি’
মে ১৯, ২০২১ ১৮:২১লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী চারবেল ওয়েহবে পদত্যাগ করেছেন। ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের জন্য সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোকে দায়ী করার পর তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ালেন।
-
চলুন নিজেদের সংঘাত বন্ধ করে একসঙ্গে ফিলিস্তিনে যাই: সৌদির প্রতি ইয়েমেন
মে ১৩, ২০২১ ১১:৪৫ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী পরিষদের প্রধান মোহাম্মাদ আলী আল হুথি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, আসুন মা'রিবে চলমান সংঘর্ষ বন্ধ করে একসঙ্গে মসজিদুল আকসা রক্ষায় বায়তুল মুকাদ্দাসের দিকে রওনা হই।