জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্য শান্ত থাকবে না: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i92360-জো_বাইডেনের_শাসনামলে_মধ্যপ্রাচ্য_শান্ত_থাকবে_না_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসুরিদের নীতি অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০২১ ০১:২০ Asia/Dhaka
  • জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্য শান্ত থাকবে না: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। এর কারণ হিসেবে তিনি বলেছেন, জো বাইডেন মধ্যপ্রাচ্যের ব্যাপারে তার পূর্বসুরিদের নীতি অনুসরণ করে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জেনারেল সালামি শনিবার তেহরানে বলেন, আমেরিকার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যকে নিরাপত্তাহীন করে তোলা এবং হোয়াইট হাউজে জো বাইডেনের মতো ব্যক্তি আসার ফলে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে না।

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, আমেরিকার লক্ষ্য ও নীতিতে পরিবর্তন আসবে না বরং নীতি বাস্তবায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে।

মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার লক্ষ্যে এসব দেশে নিরাপত্তাহীনতা ছড়িয়ে দেয়া আমেরিকার আরেকটি বড় দুরভিসন্ধি বলে উল্লেখ করেন জেনারেল সালামি। তিনি বলেন, মুসলিম বিশ্বের খনিজ সম্পদ ও অর্থনীতি কব্জা করার জন্যও আমেরিকা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, মার্কিনীদেরকে শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। তারা যদি আপোষে যায় তো ভালো কথা তা না হলে তাদেরকে এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য করা হবে। মার্কিন নীতি নির্ধারকরা এ বাস্তবতা এখন অনেকাংশে উপলব্ধি করেন বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।