-
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ০৩:৫৬ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেশটিতে রাশিয়া সামরিক অভিযান আবার শুরু করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার অভিযানের নির্দেশ দিয়ে শুক্রবার তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে মস্কোর পক্ষ থেকে কিয়েভকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কিয়েভ সে আহ্বানে সাড়া না দেয়ায় রুশ সেনাবাহিনীকে আবার তাদের অভিযান শুরু করতে বলা হয়েছে।
-
ইউক্রেনকে সাড়ে তিনশ' কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৬:০৭ইউক্রেনের জন্য সাড়ে তিনশ' কোটি ডলার সামরিক সহায়তা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই সহায়তা ইউক্রেনে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
-
রুশ হামলায় প্রথম দিনে নিহত হয়েছে ১৩৭ জন
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১১:১৫ইউক্রেনে সর্বাত্মক হামলার মুখে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। এসব হামলা-পাল্টা হামলায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩৭ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত এবং ৩১৬ জন আহত হয়েছেন।
-
‘প্রথম দিনের অভিযান সফল’
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ০৩:০৭রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, প্রথম দিন যে লক্ষ্য নিয়ে রাশিয়া ইউক্রেনে অভিযান চালিয়েছে তা অর্জন করতে তার দেশের সামরিক বাহিনী সক্ষম হয়েছে।
-
ঐতিহাসিক পারমাণবিক কেন্দ্র চেরনোবিল দখল করলো রাশিয়া
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ০২:৪৫মস্কোর উত্তরে অবস্থিত ইউক্রেনের ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক শক্তি কেন্দ্রটি দখল করে নিয়েছে। পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই রাশিয়া চেরনোবিল পরমাণু স্থাপনা দখল করে নেয়।
-
বিশেষ সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৬:৫০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যেতে হবে।
-
সৌদি জোটের হামলা প্রতিহত; বহু ট্যাংক ও সাঁজোয়ান ধ্বংস
ফেব্রুয়ারি ২১, ২০২২ ০৯:২৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে।
-
ইউক্রেনের সেনা ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যে কোনো সময় সংঘাতের আশঙ্কা
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৬:১৪সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ধারণা করা হচ্ছে অচিরেই ইউক্রেনের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ বেধে যেতে পারে। উত্তেজনা বৃদ্ধির পর পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্রের নেতারা ঘোষণা করেছেন, তারা অন্তত সাত লাখ স্থানীয় বেসামরিক নাগরিককে রুশ ভূখণ্ডের মধ্যে স্থানান্তরের পদক্ষেপ নিয়েছেন।
-
বেলারুশকে সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১১:০০রাশিয়া এবং বেলারুশ ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যখন প্রচারণা চালাচ্ছে যে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে তখন এই যৌথ মহড়া শুরু করল দুই দেশ।
-
ইরানের সামরিক শক্তি আমেরিকা ও তার মিত্রদের জন্য বড় হুমকি: মাইকেল কুরিলা
ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১৬:৪৭মার্কিন সেনাবাহিনীর সম্ভাব্য প্রধান জেনারেল মাইকেল কুরিলা সিনেটে সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটিতে নিজের যোগ্যতা যাচাই সংক্রান্ত বৈঠকে বলেছেন, ইরান নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি গ্রুপ বা সামরিক সংগঠন গড়ে তুলেছে এবং তারা ওই অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের জন্য অনেক বড় হুমকিতে পরিণত হয়েছে।