-
‘আমরা হত্যা করতে চাইনি’: হিজবুল্লাহকে জানাল আতঙ্কিত ইসরাইল
জুলাই ২৬, ২০২০ ০১:৫৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ভয়ে এই সংগঠনের একজন যোদ্ধাকে হত্যার দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।
-
সিরিয়ার কয়েকটি অবস্থানে ইসরাইলি হেলিকপ্টার থেকে হামলা
জুলাই ২৫, ২০২০ ১০:২৪ইহুদিবাদী ইসরাইলের হেলিকপ্টার থেকে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের কয়েকটি অবস্থানে হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুই ব্যক্তি আহত হন।
-
ইরানি যাত্রীবাহী বিমান হয়রানি নিয়ে মিথ্যা বলছে সেন্টকম
জুলাই ২৫, ২০২০ ০৬:৫১লেবাননের রাজধানী বৈরুতগামী ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি যাত্রীবাহী বিমানকে হয়রানির ব্যাপারে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকমের মুখপাত্র বিল আরবান যে দাবি করেছেন তাকে মিথ্যা বলে অভিহিত করেছে ইরানের বার্তা সংস্থা ‘নূর নিউজ’।
-
উপযুক্ত সময়ে আইন লঙ্ঘনের জবাব পাবে আমেরিকা: ইরান
জুলাই ২৫, ২০২০ ০১:২৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, উপযুক্ত সময়ে তার দেশের বিরুদ্ধে আমেরিকার প্রতিটি বিদ্বেষী আচরণের কঠোর জবাব দেয়া হবে।
-
সিরিয় সংকট সমাধানের উপায়: সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সম্পৃক্তি
জুলাই ২৪, ২০২০ ১৫:১৩জাতিসংঘে ইরানি প্রতিনিধি বলেছেন সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সংরক্ষণ করা অপরিহার্য। ইরানি প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি আরও বলেন: অবৈধ বিদেশী বাহিনীকে সিরিয়ার মাটি ছেড়ে চলে যেতে হবে।
-
ইরানের তাৎক্ষণিক প্রতিক্রিয়া: 'দায় আমেরিকাকে নিতে হবে'
জুলাই ২৪, ২০২০ ০২:৫২সিরিয়ার আকাশে লেবাননগামী যাত্রীবাহী বিমানের চারপাশে শত্রু জঙ্গিবিমানের বিপজ্জনক মহড়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।
-
ইরানি যাত্রীবাহী বিমানের কাছে শত্রু জঙ্গিবিমানের বিপজ্জনক মহড়া (ভিডিও)
জুলাই ২৪, ২০২০ ০২:০৩সিরিয়ার আকাশে ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে বিপজ্জনক মহড়া চালিয়েছে দু’টি শত্রু জঙ্গিবিমান। কোনো কোনো সূত্র যুদ্ধবিমান দু’টিকে আমেরিকার বলে উল্লেখ করলেও অন্য সূত্র বলেছে, জঙ্গিবিমানগুলো ছিল ইহুদিবাদী ইসরাইলের।
-
অধিকৃত গোলান উপত্যকা মুক্ত করাই জাতীয় অগ্রাধিকার: বাশার জাফারি
জুলাই ২২, ২০২০ ১৫:১১জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে গোলান উপত্যকা মুক্ত করা এবং সেখানে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে সিরিয়ার জাতীয় অগ্রাধিকার। তিনি বলেন, ইসরাইলি দখলদারিত্ব থেকে গোলান উপত্যকা মুক্ত করার ক্ষেত্রে সব রকমের অধিকার সিরিয়ার রয়েছে।
-
সিরিয়ার সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল
জুলাই ২২, ২০২০ ০৮:০৬সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টি জাতীয় সংসদ নির্বাচনে আবারো বেশিরভাগ আসনে বিজয়ী হয়েছে। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে- প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন বাথ পার্টি এবং তাদের মিত্ররা ২৫০ আসনের সংসদে ১৭৭টি আসনে বিজয় লাভ করেছে।
-
আবারো ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিরোধ করল সিরিয়া
জুলাই ২১, ২০২০ ০৪:০৭সিরিয়া বলেছে, দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল জানিয়েছে, গোলান উপত্যকার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী দামেস্কের দিকে উড়ে যায়। তবে এসব ক্ষেপণাস্ত্র দামেস্কের আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী এবং সে ফুটেজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।