-
‘গোলান মালভূমির ওপর ইসরাইলি মালিকানা স্বীকার করে না ইউরোপ’
এপ্রিল ১৭, ২০১৯ ০২:৪১অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদী ইসরাইলের মালিকানা স্বীকৃতি দেয়ার মার্কিন পদক্ষেপ ইউরোপ কখনোই মেনে নেবে না। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে দেয়া বক্তৃতায় একথা সাফ জানিয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি।
-
ওয়াশিংটনের ভুল পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করবে: আসাদ
এপ্রিল ১৭, ২০১৯ ০১:২২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকায় স্থান দেয়ার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, যে বাহিনী সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে এমন পদক্ষেপ অন্যায়।
-
‘সিরিয়া সরকারের সঙ্গে জাতিসংঘ দূতের কার্যকর আলোচনা’
এপ্রিল ১৫, ২০১৯ ১২:৫৫সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে কার্যকর আলোচনা করেছেন জাতিসংঘের বিশেষ দূত গাইয়ের পেডারসেন।
-
মধ্যপ্রাচ্যের ভবিষ্যত এ অঞ্চলের জনগণই নির্ধারণ করবে: বাশার আসাদ
এপ্রিল ১৫, ২০১৯ ০২:৫০সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণের একমাত্র অধিকার এ অঞ্চলের জনগণের রয়েছে; বাইরে থেকে এখানে কোনো কিছু চাপিয়ে দেয়া যাবে না।
-
ইরান-ইরাক-সিরিয়া রেল যোগাযোগ স্থাপনের আলোচনা চলছে: বাগদাদ
এপ্রিল ১৩, ২০১৯ ১০:৫০ইরান থেকে ইরাক হয়ে সিরিয়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তিন দেশের মধ্যে আলোচনা বলছে বলে জানিয়েছে বাগদাদ। সিরিয়া সফররত ইরাকের জাতীয় রেল কোম্পানির প্রধান সালিব আল-হুসাইনি আজ দামেস্কে এ তথ্য জানান।
-
গোলানের বিনিময়েও ইসরাইলকে স্বীকৃতি দেয় নি সিরিয়া: হোসনি মুবারক
এপ্রিল ১২, ২০১৯ ১২:৩৭গোলান মালভূমি ফেরত দেয়ার বিনিময়ে ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদ। ১৯৯৮ সালে তেল আবিব দামেস্ক সরকারকে গোলান ফেরত ও ইসরাইলকে স্বীকৃতি দেয়ার ওই প্রস্তাব দেয়।
-
গোলান ফিরে পেতে প্রয়োজনে সামরিক উপায় গ্রহণ: সিরিয়া
এপ্রিল ১২, ২০১৯ ০৯:৩৮সিরিয়ার সরকার আবারো বলেছে, ইহুদিবাদী ইসরাইল অধিকৃত গোলান মালভূমিকে ফিরে পাওয়ার বিষয়ে দামেস্ক সব ধরনের অধিকার রাখে। এজন্য সামরিক উপায় গ্রহণ করার বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না সিরিয়া। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী সরকার গোলান মালভূমি দখল করে নেয়।
-
সিরিয়ায় অভিযান নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন এরদোগান
এপ্রিল ০৮, ২০১৯ ১৪:১৩সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ার ওই এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা তৎপর রয়েছে যাদেরকে তুরস্ক চরম শত্রু মনে করে।
-
গোলানকে স্বীকৃতি: ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করল রাশিয়া
এপ্রিল ০৮, ২০১৯ ১০:৪০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অধিকৃত গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আমেরিকা যে স্বীকৃতি দিয়েছে তা জাতিসংঘ সনদের সম্পূর্ণ লঙ্ঘন। এজন্য তিনি মার্কিন প্রশাসনের নিন্দা জানান। পাশাপাশি তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন ল্যাভরভ।
-
গোলানের প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৪, ২০১৯ ১৫:৪০সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বলেছেন, গোলান মালভূমি হচ্ছে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং এর প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে। তিনি আরও বলেন, সময় পার হলে বাস্তবতা পরিবর্তন হয়ে যায় না। গোলান ইস্যুতেও বাস্তবতার পরিবর্তন হবে না।