-
সিরিয়ায় রুশ হামলায় মারা গেছে ২৩ হাজার সন্ত্রাসী
জানুয়ারি ০৪, ২০১৯ ০৭:৪৪সিরিয়ায় ২০১৮ সালে রাশিয়ার বিমান হামলায় বিদেশি মদদপুষ্ট ২৩ হাজার উগ্র তাকফিরি সন্ত্রাসী মারা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
চাপের মুখে ট্রাম্প: সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার অনিশ্চিত
জানুয়ারি ০৩, ২০১৯ ১৫:২০সিরিয়ায় প্রায় আট বছর ধরে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের পর শক্তির ভারসাম্য বর্তমানে সিরিয়া ও তার মিত্রদের অনুকূলে চলে এসেছে। আমেরিকা এবং তার আরব ও ইউরোপীয় মিত্ররা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়ে সিরিয়ার বৈধ সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল।
-
আসাদকে হত্যা করতে চেয়েছিলেন ইসরাইলের সাবেক গোয়েন্দা প্রধান
জানুয়ারি ০৩, ২০১৯ ১১:০৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গোপনে হত্যা করতে চেয়েছিলেন ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আভিভ কোচাভি। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য জেনারেল কোচাভি প্রেসিডেন্ট আসাদকে হত্যার পরিকল্পনা করেছিলেন।
-
আসাদ সরকারের সঙ্গে চুক্তি: মানবিজ থেকে সরে গেছে কুর্দি যোদ্ধারা
জানুয়ারি ০৩, ২০১৯ ১০:০২সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে শত শত কুর্দি যোদ্ধাকে প্রত্যাহার করা হয়েছে। এসব যোদ্ধা ফোরাত নদীর পূর্ব উপকূলে অবস্থান নেবে।
-
সিরিয়ায় ইরান যা খুশি তাই করতে পারে: ট্রাম্প
জানুয়ারি ০৩, ২০১৯ ০৭:১৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ায় যা খুশি তাই করতে পারে। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেছেন
-
সিরিয়া সীমান্তে আবার সেনা মোতায়েন করছে তুরস্ক
জানুয়ারি ০২, ২০১৯ ১৪:৪৮সিরিয়া সীমান্তে আবার তুরস্কের সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে নতুন করে প্রকাশিত কিছু ছবি থেকে ধারণা করা হচ্ছে। উত্তরাঞ্চলীয় সিরিয়ার কুর্দি অধ্যুষিত এবং কুর্দি শাসিত সীমান্তের কাছে এ ধরণের তৎপরতা চলছে।
-
সিরিয়া থেকে সেনা প্রত্যাহার: চাপের কাছে ট্রাম্পের নতি স্বীকার
জানুয়ারি ০১, ২০১৯ ১২:৪৪সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ধীরগতি অবলম্বন করার জন্য মার্কিন কর্মকর্তাদের চাপের কাছে নতিস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি এখন মার্কিন সেনাবাহিনীকে চার মাস সময় দিয়েছেন।
-
আরো বহু আরব দেশ সিরিয়ায় দূতাবাস খুলবে: কুয়েতের আশাবাদ
জানুয়ারি ০১, ২০১৯ ০৪:১৯কুয়েত বলেছে, আগামী কিছুদিনের মধ্যে আরো কিছু আরব দেশ সিরিয়ায় তাদের কূটনৈতিক মিশন আবার চালু করবে। কুয়েত আরো বলেছে, এই আলামত এখন স্পষ্ট হতে শুরু করেছে যে, অচিরেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আরব দেশগুলোতে আগের মতো গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠছেন।
-
তালেবানের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করল ইরান
জানুয়ারি ০১, ২০১৯ ০৪:০১আফগানিস্তানের চলমান সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার লক্ষ্যে তালেবানের সঙ্গে আলোচনায় বসার খবর নিশ্চিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন।
-
সিরিয়ার সেনাদের সমর্থনে কুর্দি নারীদের মিছিল
ডিসেম্বর ৩১, ২০১৮ ২০:০০সিরিয়ার সেনাদের সমর্থনে এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াপিজি’র বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের হুমকির নিন্দা জানিয়ে হাসাকা প্রদেশে বহুসংখ্যক কুর্দি নারী মিছিল করেছেন।