•  সিরিয়া থেকে সরিয়ে নেয়া হচ্ছে মার্কিন সেনা: জোট

    সিরিয়া থেকে সরিয়ে নেয়া হচ্ছে মার্কিন সেনা: জোট

    ডিসেম্বর ০১, ২০১৭ ১৩:২৮

    সিরিয়া থেকে ৪০০ মার্কিন মেরিন সেনা সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কবল থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহর পুনরুদ্ধারে কুর্দি যোদ্ধাদের সহযোগিতা দিয়েছেন এসব মার্কিন সেনা।

  • সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু হয়েছে: রাশিয়া

    সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু হয়েছে: রাশিয়া

    নভেম্বর ৩০, ২০১৭ ১৭:৪০

    সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু হয়েছে। এ কথা বলেছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পাত্রোশেভ। তিনি আজ (বৃহস্পতিবার) রাশিয়ার গণমাধ্যমকে বলেছেন, সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রস্তুতি সম্পন্ন হলেই প্রত্যাহার শুরু হবে।

  • আবার বাশার আসাদমুক্ত সিরিয়া গঠনের আহ্বান জানাল আমেরিকা

    আবার বাশার আসাদমুক্ত সিরিয়া গঠনের আহ্বান জানাল আমেরিকা

    নভেম্বর ২৯, ২০১৭ ০৫:৪৬

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার দেশের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, সিরিয়ার ভবিষ্যত গঠনে প্রেসিডেন্ট বাশার আসাদের কোনো ভূমিকা থাকা উচিত নয়। তিনি মঙ্গলবার ওয়াশিংটনের উইলসন সেন্টারে দেয়া এক বক্তৃতায় একথা বলেন। এর আগেও তিনি একাধিকবার বাশার আসাদমুক্ত সিরিয়া গঠনের আহ্বান জানিয়েছেন।

  • দায়েশ অবস্থানে আবারো রুশ বোমারু বিমানের হামলা

    দায়েশ অবস্থানে আবারো রুশ বোমারু বিমানের হামলা

    নভেম্বর ২৬, ২০১৭ ২২:৪৩

    সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে আবারো বোমা হামলা চালিয়েছে রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান তোপোলোভ টিইউ-২২এম৩।

  • সিরিয়া থেকে সেনাসংখ্যা কমাবে রাশিয়া: রুশ সেনাপ্রধান

    সিরিয়া থেকে সেনাসংখ্যা কমাবে রাশিয়া: রুশ সেনাপ্রধান

    নভেম্বর ২৪, ২০১৭ ০৬:৩৭

    সিরিয়া থেকে রাশিয়ার সেনা সংখ্যা কমানো হবে বলে জানিয়েছেন রুশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভিলেরি গেরাসিমভ। তিনি আরো বলেছেন, সেনাসংখ্যা কমানো হলেও সিরিয়ায় দু’টি রুশ সামরিক ঘাঁটি অক্ষুণ্ন রাখা হবে।

  • সিরিয়ার জনগণকে সুযোগ দেয়ার লক্ষ্যে সোচি শীর্ষ বৈঠক হয়েছে: রুহানি

    সিরিয়ার জনগণকে সুযোগ দেয়ার লক্ষ্যে সোচি শীর্ষ বৈঠক হয়েছে: রুহানি

    নভেম্বর ২৩, ২০১৭ ০৫:৩৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সিরিয়ার সব মত ও পথের মানুষ একত্রে বসে যাতে আলোচনার মাধ্যমে তাদের দেশের সমস্যা কাটিয়ে উঠতে পারে সে ব্যবস্থা করা ছিল সোচি শীর্ষ বৈঠকের মূল লক্ষ্য।

  • ইরান-রাশিয়া-তুরস্ক শীর্ষ বৈঠকের বিবৃতিকে স্বাগত জানাল সিরিয়া

    ইরান-রাশিয়া-তুরস্ক শীর্ষ বৈঠকের বিবৃতিকে স্বাগত জানাল সিরিয়া

    নভেম্বর ২৩, ২০১৭ ০৩:৩৩

    ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের বৈঠক থেকে প্রকাশিত বিবৃতিকে স্বাগত জানিয়েছে সিরিয়া। রাশিয়ার সোচি’তে বুধবার অনুষ্ঠিত ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন থেকে সিরিয়া সংকট সমাধানে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়েছে।

  • পুতিন-আসাদ বৈঠকে ক্ষুব্ধ আমেরিকা

    পুতিন-আসাদ বৈঠকে ক্ষুব্ধ আমেরিকা

    নভেম্বর ২২, ২০১৭ ১৭:৫২

    রাশিয়ার সোচিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের আন্তরিকতাপূর্ণ বৈঠকে ক্ষুব্ধ হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই বৈঠকের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, রাশিয়া এটা প্রমাণ করেছে যে তারা বাশার আসাদকে সহযোগিতা করার বিষয়ে খুবই বিশেষ দায়িত্ব পালন করছে।

  • দায়েশ এবং মদদদাতাদের চরম পরাজয় ঘটেছে: ইরান

    দায়েশ এবং মদদদাতাদের চরম পরাজয় ঘটেছে: ইরান

    নভেম্বর ২২, ২০১৭ ১৩:৪৪

    ইরাক এবং সিরিয়া থেকে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ নির্মূলের প্রশংসা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান বলেছে, এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে, সন্ত্রাসবাদ এবং এর পৃষ্ঠপোষকদের পরাজয় অনিবার্য।

  • ইরাক ও সিরিয়ায় দায়েশের চূড়ান্ত পতন হয়েছে: জেনারেল সোলায়মানি

    ইরাক ও সিরিয়ায় দায়েশের চূড়ান্ত পতন হয়েছে: জেনারেল সোলায়মানি

    নভেম্বর ২১, ২০১৭ ১৬:১৫

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে গুরুত্বপূর্ণ একটি চিঠি লিখেছেন। জেনারেল সোলায়মানি ওই চিঠিতে ইরাক ও সিরিয়ায় দায়েশের চূড়ান্ত পরিণতির কথা ঘোষণা করেছেন এবং এই সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা দেয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টিও উন্মোচন করেছেন।