আবার বাশার আসাদমুক্ত সিরিয়া গঠনের আহ্বান জানাল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i49073-আবার_বাশার_আসাদমুক্ত_সিরিয়া_গঠনের_আহ্বান_জানাল_আমেরিকা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার দেশের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, সিরিয়ার ভবিষ্যত গঠনে প্রেসিডেন্ট বাশার আসাদের কোনো ভূমিকা থাকা উচিত নয়। তিনি মঙ্গলবার ওয়াশিংটনের উইলসন সেন্টারে দেয়া এক বক্তৃতায় একথা বলেন। এর আগেও তিনি একাধিকবার বাশার আসাদমুক্ত সিরিয়া গঠনের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৯, ২০১৭ ০৫:৪৬ Asia/Dhaka
  • উইলসন সেন্টারে বক্তৃতা দিচ্ছেন টিলারসন
    উইলসন সেন্টারে বক্তৃতা দিচ্ছেন টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার দেশের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, সিরিয়ার ভবিষ্যত গঠনে প্রেসিডেন্ট বাশার আসাদের কোনো ভূমিকা থাকা উচিত নয়। তিনি মঙ্গলবার ওয়াশিংটনের উইলসন সেন্টারে দেয়া এক বক্তৃতায় একথা বলেন। এর আগেও তিনি একাধিকবার বাশার আসাদমুক্ত সিরিয়া গঠনের আহ্বান জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ আহ্বান জানালেন যখন সিরিয়ায় আমেরিকা ও সৌদি মদদে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

২০১১ সালের মার্চ মাসে সৌদি আরব, আমেরিকা ও তাদের আরো কিছু মিত্র দেশের সহযোগিতায় সিরিয়ার অভ্যন্তরে ভয়াবহ সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়।

তবে দীর্ঘ ছয় বছরেরও বেশি সময়ের সংঘর্ষের পর গত ১৯ নভেম্বর সিরিয়ার বুকামাল শহর থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে হটিয়ে দেয় দেশটির সেনাবাহিনী। এর মাধ্যমে গোটা সিরিয়া দায়েশ জঙ্গিমুক্ত হয়। বুকামাল ছিল সিরিয়ায় দায়েশের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি।

টিলারসন একইসঙ্গে সিরিয়ার মিত্র দেশ ইরানের বিরুদ্ধেও অভিযোগের সুরে কথা বলেন। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে ইরান। টিলারসন ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকে আমেরিকার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এর আগে গত ১৩ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ উত্থাপন করে বলেছিলেন, তেহরান সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করে এটিকে  মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করেন।

আইআরজিসি’র বিরুদ্ধে ট্রাম্প এমন সময় এ অভিযোগ করলেন যখন ইরাক ও সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বাহিনী। ইরাক ও সিরিয়া সরকারের আহ্বানে সাড়া দিয়ে ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সামরিক উপদেষ্টার কাজ করছে আইআরজিসি। এ বিষয়টি ট্রাম্পের পক্ষে সহজভাবে মেনে নেয়া সম্ভব নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯