-
আলেপ্পোয় সন্ত্রাসী-সিরিয় সেনাদের তীব্র সংঘর্ষ: কয়েক ডজন নিহত
মে ০৪, ২০১৬ ১৩:০৮সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসী ও সরকারি সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এইসব সংঘর্ষে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটেছে বলে নানা সূত্র থেকে খবর আসছে। নিহতের সংখ্যা কয়েক ডজন বলা হচ্ছে যদিও হতাহতের সংখ্যা নিয়ে পরস্পর-বিরোধী তথ্য দিচ্ছে নানা মাধ্যম।
-
ক্ষমতা ছাড়ুন নইলে অন্য কিছু: আসাদকে কেরি
মে ০৪, ২০১৬ ০৭:১০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হুঁশিয়ার করে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে রাজনৈতিক উপায়ে ক্ষমতা ছাড়তে হবে অন্যথায় ভিন্ন পরিণতি বরণ করতে হবে। গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের কেরি জানান, আগামী পহেলার আগস্টের মধ্যে আসাদকে ক্ষমতা ছাড়তে হবে।
-
সিরিয়া নিয়ে আলোচনার জন্য মস্কো যাচ্ছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
মে ০৪, ২০১৬ ০৪:৪৭রাশিয়া সফরে যাচ্ছেন আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্যে এ সফর করবেন তিনি। আজ(বুধবার) আরো পরে মস্কোর উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
-
যুদ্ধবিরতি বজায় রাখতে আবারো রুশ সাহায্য চাইল আমেরিকা
মে ০২, ২০১৬ ০৭:৪০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় যুদ্ধবিরতি বজায় রাখতে সহায়তার জন্য আবারো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ার আলেপ্পো নগরীতে যখন প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে তখন এ আহ্বান জানালেন তিনি।
-
“শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একটি বেসামরিক মানুষও নয়!”
মে ০১, ২০১৬ ১৪:৩৯ইরাক ও সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর হামলায় শুধু সন্ত্রাসী নিহত হয়েছে; একজন বেসামরিক মানুষও মারা যায় নি। এই আজগুবি দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, “আমাদের রেকর্ড বলছে অভিযান চালানোর সময়ে কোনো বেসামরিক মানুষ মারা যায় নি।”
-
আলেপ্পো লড়াই: সিরিয়াকে চাপ দেবে না রাশিয়া
এপ্রিল ৩০, ২০১৬ ১৯:২৮রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ বলেছেন, আলেপ্পোয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় বিমান হামলা বন্ধ করতে সিরিয়া সরকারকে চাপ দেবে না মস্কো। তিনি বলেন, হামলা থামানোর জন্য চাপ সৃষ্টি করলে সন্ত্রাসীরা তাতে উসকানি পাবে।
-
আসাদকে থামান: রাশিয়াকে জন কেরি
এপ্রিল ২৯, ২০১৬ ১৪:১২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের লাগাম টেনে ধরার জন্য রাশিয়াকে ভূমিকা নিতে হবে। সিরিয়ায় আড়াইশ মার্কিন পদাতিক সেনা পাঠানোর পর রুশ সরকার যখন আমেরিকার বিরুদ্ধে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিচ্ছে তখন কেরি এই দাবি জানালেন।
-
‘আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা’
এপ্রিল ২৯, ২০১৬ ০৯:০২সিরিয়ায় নতুন করে মার্কিন সেনা পাঠানোর বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা। তিনি মার্কিন সেনা পাঠানোর এ ঘটনাকে অবৈধ বলে ঘোষণা করেন। সুইডেনের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ পরিষ্কার করে বলেছেন, সেনা পাঠানোর আসল লক্ষ্য হচ্ছে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা।
-
হাসপাতালে হামলার অভিযোগ নাকচ করল রুশ-সিরিয়া
এপ্রিল ২৮, ২০১৬ ২১:১২সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি হাসপাতালে বিমান হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া ও দামেস্ক সরকার। অজ্ঞাত পরিচয় সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোর সুক্কারি এলাকার একটি হাসপাতালে সিরিয় বিমান বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
-
বাশার আসাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন সিনেটর
এপ্রিল ২৮, ২০১৬ ২০:১৩সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন সিনেটর ডিক ব্ল্যাক। রাজধানী দামেস্কে অনুষ্ঠিত আজকের (বৃহস্পতিবার) এ সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি সিরিয়ার সরকারকে সমর্থন দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।