• আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল: ওবামা

    আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল: ওবামা

    এপ্রিল ২৪, ২০১৬ ১৩:৫৩

    মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হবে ভুল সিদ্ধান্ত। গতকাল (রোববার) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি সিরিয়ায় মার্কিন কোনো পদাতিক সেনা মোতায়েন করার কথাও নাকচ করে দিয়েছেন।

  • সিরিয়ায় যেভাবে নিহত হলো সন্ত্রাসী কমান্ডার মাজেদ

    সিরিয়ায় যেভাবে নিহত হলো সন্ত্রাসী কমান্ডার মাজেদ

    এপ্রিল ২৪, ২০১৬ ০৬:৪৮

    সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের আরো এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। নিহত এ কমান্ডারের নাম মাজেদ হুসেইন আস-সাদেক এবং সে ছিল আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আহরার আশ-শাম গোষ্ঠীর কমান্ডার। এ গোষ্ঠীর প্রদেশিক সদরদপ্তরে বোমা হামলার পর মারা যায় মাজেদ। আহরার শাম হচ্ছে সিরিয়ার অন্যতম পুরনো ও বড় সন্ত্রাসী সংগঠন।

  • সিরিয়ায় ‘সেইফ জোন’ সৃষ্টিতে জার্মানির চাপ; তুরস্কের সমর্থন

    সিরিয়ায় ‘সেইফ জোন’ সৃষ্টিতে জার্মানির চাপ; তুরস্কের সমর্থন

    এপ্রিল ২৪, ২০১৬ ০৪:৩৮

    জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, উদ্বাস্তুদের জন্য সিরিয়ার ভেতরেই তুরস্ক সীমান্তের কাছে নিরাপদ অঞ্চল গঠন করতে হবে। এ বিষয়ে তিনি ব্যক্তিগভাবে চেষ্টা শুরু করেছেন বলে জানান। মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও মারকেলের ধারণাকে জোরালোভাবে সমর্থন দিয়েছে তুর্কি সরকার।

  • ইরানের রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করে নি আসাদ পরিবার

    ইরানের রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করে নি আসাদ পরিবার

    এপ্রিল ২৪, ২০১৬ ০৩:৩৩

    ইরান সিরিয়ার প্রেসিডেন্টের পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু সে প্রস্তাব গ্রহণ করেন নি বাশার আল-আসাদ। বাশার আল-আসাদ বলেছিলেন যে তার পরিবারের সঙ্গে সিরিয়ার অন্যান্যদের কোনো পার্থক্য নেই। লেবাননের আল-মায়েদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি ।

  • ঝুঁকির মুখে যুদ্ধবিরতি; আমি উদ্বিগ্ন: ওবামা

    ঝুঁকির মুখে যুদ্ধবিরতি; আমি উদ্বিগ্ন: ওবামা

    এপ্রিল ২৩, ২০১৬ ১৯:২৫

    মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি মারাত্মক বিপদের মুখে রয়েছে। দেশটিতে যখন নতুন করে সহিংসতার আশংকা জোরদার হচ্ছে তখন তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

  • সিরিয়ায় ৫ বছরের সংঘর্ষে  নিহত হয়েছে প্রায় ৪ লাখ মানুষ: জাতিসংঘ

    সিরিয়ায় ৫ বছরের সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ৪ লাখ মানুষ: জাতিসংঘ

    এপ্রিল ২৩, ২০১৬ ১২:৪২

    সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফেন ডি মিসতুরা বলেছেন, পাঁচ বছরের বেশি সময় ধরে দেশটিতে বিদেশি মদদপুষ্ট সংঘাতের ফলে প্রায় ৪ লাখ মানুষ নিহত হয়েছে।

  • পালমিরায় দায়েশের বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার

    পালমিরায় দায়েশের বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার

    এপ্রিল ২৩, ২০১৬ ০৭:১১

    সিরিয়ার সদ্যমুক্ত ঐতিহাসিক নগরী পালমিরাতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের ফেলে যাওয়া ব্যাপক অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে রাশিয়ার সামরিক প্রকৌশলীরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ এ কথা জানিয়েছেন।

  • ইসরাইলি বিমানকে গুলি করল রাশিয়া

    ইসরাইলি বিমানকে গুলি করল রাশিয়া

    এপ্রিল ২২, ২০১৬ ০৮:২৬

    ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান লক্ষ্য করে অন্তত দুই দফা গুলি চালিয়েছে রাশিয়ার সেনারা। সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের দায়ে রুশ সেনারা এ ব্যবস্থা নিয়েছে বলে ইসরাইলের শীর্ষ দৈনিক ‘ইয়েদিয়োত আহরোনত’ আজ (শুক্রবার) জানিয়েছে। তবে কবে রুশ সেনারা ইসরাইলি বিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা সুনির্দিষ্ট করে বলে নি পত্রিকাটি।

  • ইরাক-সিরিয়ায় বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে আমেরিকা

    ইরাক-সিরিয়ায় বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে আমেরিকা

    এপ্রিল ২১, ২০১৬ ১৩:২৫

    মার্কিন বিমান বাহিনী বলেছে, ইরাক এবং সিরিয়ায় কথিত দায়েশ বিরোধী হামলায় বি-৫২ বোমারু বিমান তারা ব্যবহার করছে। এতে দেশ দু’টিতে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা জোরদার হচ্ছে।

  • তুর্কি সীমান্তরক্ষীদের গুলিতে সিরিয়ার মহিলা-শিশু নিহত

    তুর্কি সীমান্তরক্ষীদের গুলিতে সিরিয়ার মহিলা-শিশু নিহত

    এপ্রিল ২১, ২০১৬ ০৯:৪০

    তুরস্কের সীমান্তরক্ষীদের গুলিতে সিরিয়ার অন্তত আটজন নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গেছে। যুদ্ধের কারণে সিরিয়া থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এসব মানুষ। ব্রিটেনের দৈনিক পত্রিকা দ্যা টাইমস গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।