-
ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সামরিক বাহিনী
অক্টোবর ৩০, ২০২১ ১৫:২৩সিরিয়ার ওপর আজ (শনিবার) সকাল ১১টার দিকে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে তা প্রতিহত করতে সক্ষম হয়েছে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
-
তুরস্কে কলা খেয়ে যে অপরাধ করেছেন সিরিয়ার শরণার্থীরা!
অক্টোবর ২৯, ২০২১ ০৬:৪১তুরস্কে কলা খাওয়ার ভিডিও প্রকাশ করার অভিযোগে সিরিয়ার সাত শরণার্থীকে আটক করা হয়েছে এবং তাদেরকে বহিষ্কার করা হবে বলে আঙ্কারা ঘোষণা করেছে। তুরস্কের অভিবাসন অধিদপ্তর বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর তুর্কি জনগণের মধ্যে ‘প্রচণ্ড ক্ষোভ’ তৈরি হয়েছে; কারণ, তুরস্কের মুদ্রার মান পড়ে যাওয়ায় জনগণ যে তীব্র অর্থনৈতিক চাপে পড়েছেন তাকে বিদ্রূপ করার উদ্দেশ্যে ওই ভিডিও ছড়ানো হয়েছে।
-
'আমেরিকা বিশ্বব্যাপী আরো যুদ্ধ করবে এবং পরাজয়ের রেকর্ড গড়বে'
অক্টোবর ২৮, ২০২১ ১৮:৩৫সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, রেকর্ডসংখ্যক পরাজয় ও ব্যর্থতা সত্ত্বেও বিশ্বব্যাপী আমেরিকা আরো যুদ্ধে জড়ানোর আশা করছে এবং তারা আরো পরাজয়ের মুখে পড়বে।
-
তুর্কি সেনারা ২০০ ট্রাকভর্তি সামরিক সরঞ্জাম নিল ইদলিবে
অক্টোবর ২৭, ২০২১ ১০:২২তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার ইদলিব প্রদেশে ২০০ ট্রাক সামরিক সরঞ্জাম নিয়েছে। সিরিয়ায় তুর্কি সামরিক বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে দেশটির জনগণ ব্যাপকভাবে বিক্ষোভ করার একদিন পর তুর্কি বাহিনী এই পদক্ষেপ নিয়েছে।
-
অনুগত সন্ত্রাসীদের রক্ষার অংশ হিসেবেই ইসরাইল সর্বশেষ আগ্রাসন চালিয়েছে: সিরিয়া
অক্টোবর ২৬, ২০২১ ০৯:৩৯সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে ইহুদিবাদী ইসরাইল সর্বশেষ যে আগ্রাসন চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে দামেস্ক সরকার বলেছে, অনুগত সন্ত্রাসীদের স্বার্থরক্ষা এবং তাদের প্রতি সমর্থন দেয়ার অংশ হিসেবে তেল আবিব এই আগ্রাসন চালিয়েছে।
-
সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটির বৈঠক ফের ব্যর্থ: বিশ্লেষকদের অভিমত
অক্টোবর ২৪, ২০২১ ১৩:২০সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটির ষষ্ঠ বৈঠক শেষ হওয়ার পর সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গিয়ের পিটারসন এ বৈঠকের ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এবারের আলোচনায় কোনো ফলাফল বেরিয়ে আসেনি যা খুবই হতাশাজনক। এমনকি পরবর্তী আলোচনা বা বৈঠকের তারিখও ঘোষণা করা হয়নি বলে তিনি জানান।
-
মার্কিন সেনাদের গতিপথ আটকে দিল সিরিয় সেনারা
অক্টোবর ২৩, ২০২১ ১৩:৩৫সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর একটি বহরকে বাধা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরীয় সেনাদের বাধার মূখে মার্কিন সামরিক বহরটি পিছু হটতে বাধ্য হয়।
-
তুরস্কে ইসরাইলের ১৫ গুপ্তচর আটক
অক্টোবর ২২, ২০২১ ১১:০৭ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১৫ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। কয়েকটি সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু ও দৈনিক সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে।
-
সিরীয় সেনাদের ওপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিলেন এরদোগান
অক্টোবর ২২, ২০২১ ০৪:০১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে দেশটির সরকারি বাহিনীর ওপর ভারী অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।
-
সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে 'অচেনা' ড্রোনের হামলা
অক্টোবর ২১, ২০২১ ০৪:৪৬সিরিয়ায় অবৈধভাবে প্রতিষ্ঠা করা একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত-পরিচয় কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। গতকাল (বুধবার) দিন শেষে বিভিন্ন গণমাধ্যম হামলার খবর প্রচার করেছে।