তুরস্কে ইসরাইলের ১৫ গুপ্তচর আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i98978-তুরস্কে_ইসরাইলের_১৫_গুপ্তচর_আটক
ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১৫ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। কয়েকটি সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু ও দৈনিক সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ২২, ২০২১ ১৪:৩৭ Asia/Dhaka
  • তুর্কি পুলিশ
    তুর্কি পুলিশ

ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১৫ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। কয়েকটি সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু ও দৈনিক সাবাহ পত্রিকা এ খবর দিয়েছে।

তুরস্কের বিচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইস্তাম্বুলের সরকারি কৌঁসুলিরা একটি তদন্ত চালানোর এক পর্যায়ে এইসব ব্যক্তিকে তুর্কি পুলিশ আটক করে।  

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে, সন্দেহভাজন এসব ব্যক্তি ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল-দস্তাবেজ পাচার করত। এসব ব্যক্তি তারবার্তায এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তথ্য পাচার করত এবং এ জন্য মোটা অঙ্কের অর্থ পেত। আটক ব্যক্তিদের মধ্যে ফিলিস্তিন এবং সিরিয়ার নাগরিক রয়েছে যারা তুরস্কে বসবাস করত

আটকের পর এসব গুপ্তচরকে আদালতে হাজির করা হয় এবং তাদেরকে ইস্তাম্বুলের মালতেপে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক সাবাহ পত্রিকা জানিয়েছে, আটক গুপ্তচরেরা তুরস্কে ইসরাইল-বিরোধী লোকজন ও অধ্যয়নরত বিদেশী ছাত্রদের ওপর গুপ্তচরবৃত্তি চালাতো।#

পার্সটুডে/এসআইবি/২২