হিজবুল্লাহ কমান্ডারের দাফন অনুষ্ঠান
মে ১৫, ২০১৬ ১০:৫৩ Asia/Dhaka
হিজবুল্লাহ কমান্ডারের দাফন অনুষ্ঠান
সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় শহীদ হিজবুল্লাহ কমান্ডার মুস্তাফা বদরুদ্দিনের জানাজায় লাখো মানুষ অংশগ্রহণ করেছেন।
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত হিজবুল্লাহর সামরিক কমান্ডার ছিলেন বদরুদ্দিন।
আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, কয়েক মাস আগে বদরেদ্দিন বলেছিলেন, শহীদ হওয়া বা বিজয়ের পতাকা ধারণ না করা পর্যন্ত সিরিয়া ত্যাগ করব না আমি। তিনি এখন শহীদের বেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে আল-মানার।
লেবাননে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছেন কমান্ডার বদরুদ্দিন। তেল আবিব, আমেরিকা এবং তার মধ্যপ্রাচ্যের মিত্ররা কমান্ডার বদরুদ্দিনকে হত্যা বা গ্রেফতারের জন্য একাধিকবার চেষ্টা করেছে।#