ফালুজা মুক্ত করতে ইরাকি প্রধানমন্ত্রীর নির্দেশ
https://parstoday.ir/bn/news/west_asia-i10108-ফালুজা_মুক্ত_করতে_ইরাকি_প্রধানমন্ত্রীর_নির্দেশ
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ফালুজা শহর মুক্ত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৩, ২০১৬ ০৭:১৩ Asia/Dhaka
  • ফালুজা মুক্ত করতে ইরাকি প্রধানমন্ত্রীর নির্দেশ

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে ফালুজা শহর মুক্ত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি।

রাজধানী বাগদাদ থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে এ শহরের অবস্থান এবং এটি আল-আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ কৌশলগত শহর। ২০১৪ সাল থেকে ফালুজা শহর দায়েশ সন্ত্রাসীদের দখলে রয়েছে।

গতকাল (রোববার) শেষ বেলায় টেলিভিশনে দেয়া ভাষণে এবাদি ফালুজা মুক্ত করার অভিযানের কথা জানান। তিনি বলেন, শহরটি মুক্ত করার জন্য এরইমধ্যে অভিযান শুরু হয়েছে। এ সময় হায়দার আল-এবাদি প্রতিশ্রুতি ব্যক্ত করেন, ফালুজা শহরে আবার ইরাকের জাতীয় পতাকা উড়বে।

তিনি বলেন, ইরাকের অন্য শত শত গ্রাম ও শহর যেমন সামরিক বাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীর পুনর্দখল করেছে তেমনি ফালুজাও সরকারের নিয়ন্ত্রণে আসবে। দেশের পশ্চিমাঞ্চলে দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বপ্রাপ্ত সামরিক বাহিনী বড় বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলেও ইরাকের প্রধানমন্ত্রী উল্লেখ করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩