আলেপ্পোয় গোপন সফরের কথা স্বীকার করলেন ইসরাইলি উপ প্রধানমন্ত্রী
-
ইসরাইলের উপ প্রধানমন্ত্রী আইয়ুব কারা
সিরিয়ার আলেপ্পো শহরে গোপন সফরের কথা স্বীকার করেছেন ইহুদিবাদী ইসরাইলের উপ প্রধানমন্ত্রী আইয়ুব কারা। দীর্ঘদিন ধরে শহরটি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে এই শহরের নিয়ন্ত্রণ ফিরে পেতে সরকারি সেনা ও তার মিত্ররা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করছে। তবে সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্রের চালান পাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকাকে উপ প্রধানমন্ত্রী আইয়ুব কারা বলেছেন, “আমি এ সফর করেছি।” তবে কবে বা কখন তিনি এ সফর গিয়েছিলেন তা স্পষ্ট করেন নি। আইয়ুব কারা বলেন, আলেপ্পো এখন পোড়ো শহরের মতো। আপনি যখন সেখানে যাবেন তখন আপনি ভাবতেও পারবেন না যে, এটি আলেপ্পো শহর। এমনকি এ শহর তার নিজের কথা আপনাকে স্মরণ করিয়ে দেবে না।”

সিরিয়ার সরকার বহুদিন ধরে বলে আসছে- বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে ইসরাইল। এর মধ্যে অস্ত্র সরবরাহ ও চিকিৎসা সেবা বিশেষভাবে উল্লেখযোগ্য।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯