সৌদি আরবের জন্য শান্তির দরজা চিরকাল খোলা থাকবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i110360-সৌদি_আরবের_জন্য_শান্তির_দরজা_চিরকাল_খোলা_থাকবে_না
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাশহাত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি আরবের জন্য শান্তির দরজা চিরকাল খোলা থাকবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০২২ ১১:২৩ Asia/Dhaka
  • সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেন
    সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেন

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাশহাত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সৌদি আরবের জন্য শান্তির দরজা চিরকাল খোলা থাকবে না।

যখন জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং মাঝেমধ্যেই তা লঙ্ঘনের জন্য সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন মাহদি আল-মাশহাত এই বক্তব্য দিলেন।

তিনি বলেন, যুদ্ধবিরতিকে শত্রুরা ইয়েমেনি জনগণের ওপর তাদের আরোপিত অবরোধ দীর্ঘায়িত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে সেটি গ্রহণযোগ্য হতে পারে না। তিনি সুস্পষ্ট করে বলেন, ইয়েমেনের জনগণ এই ধরনের ঘটনা মেনে নেবে না এবং সৌদি আরবের জন্য এই যুদ্ধবিরতির দরজাও চিরদিন খোলা থাকবে না।

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহাদি আল মাশহাত 

ইয়েমেনের এই রাজনীতিবিদের মতে সৌদি আরব ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন হওয়ার কারণে যুদ্ধবিরতি নিজেই এখন ‘ক্রসরোডে’ পড়েছে। এ অবস্থা চলতে থাকলে যুদ্ধবিরতির অবসান ঘটবে এবং ইয়েমেনের সামরিক বাহিনী আবার যুদ্ধের ময়দানে ফিরে যাবে।

তিনি বলেন, যুদ্ধবিরতির মূল লক্ষ্য ইয়েমেনের ওপর থেকে নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার করা এবং দেশের জনগণের দুর্ভোগ দূর করা। কিন্তু যুদ্ধবিরতির পরেও যদি তা অব্যাহত থাকে তাহলে সেই যুদ্ধবিরতির কোন অর্থ হয় না। মাহদি আল-মাশহাত বলেন, ভবিষ্যতের শান্তি প্রক্রিয়ার ভিত্তি হচ্ছে আগ্রাসন বন্ধ করা এবং ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করা।#

পার্সটুডে/এসআইবি/১০