আলেপ্পোর সন্ত্রাসী এবং তুর্কি সেনাদের সমাবেশ
https://parstoday.ir/bn/news/west_asia-i11272-আলেপ্পোর_সন্ত্রাসী_এবং_তুর্কি_সেনাদের_সমাবেশ
সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাংশে অন্তত ২,০০০ উগ্র সন্ত্রাসী জড়ো হয়েছে। সিরিয়ায় যুদ্ধবিরতি বিষয়ক রাশিয়ার পর্যবেক্ষণ কেন্দ্র এ খবর দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০৫, ২০১৬ ২০:৫৭ Asia/Dhaka
  • আলেপ্পোর সন্ত্রাসী এবং তুর্কি সেনাদের সমাবেশ

সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাংশে অন্তত ২,০০০ উগ্র সন্ত্রাসী জড়ো হয়েছে। সিরিয়ায় যুদ্ধবিরতি বিষয়ক রাশিয়ার পর্যবেক্ষণ কেন্দ্র এ খবর দিয়েছে।

কেন্দ্রটি বলেছে, সহিংসতা কবলিত আলেপ্পো শহরে হামলার জন্য কথিত বিভিন্ন মধ্যপন্থি সংগঠনের সন্ত্রাসী জড়ো হয়েছে। তবে বিশেষ উদ্বেগের বিষয়- এসব সন্ত্রাসীর একটা অংশ হচ্ছে তুরস্কের সেনা। আলেপ্পোর শেখ মাকসুদ এলাকায় বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে এসব সন্ত্রাসী গোষ্ঠী।

আলেপ্পোর বেসামরিক লোকজনের বরাত দিয়ে রুশ কেন্দ্র বলেছে, তুর্কি সেনাদের সমন্বয়ে গঠিত সন্ত্রাসী দলকে আলেপ্পোর উত্তরাংশে দেখা গেছে এবং তারা শহরের দক্ষিণ-পশ্চিমে সরকারি সেনাদের অবস্থানে হামলা শুরু করেছে। রুশ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, শনিবার আন-নুসরা ফ্রন্টের সন্ত্রাসীদের গোলা বর্ষণে ৪০ জনের বেশি বেসামরিক লোক মারা গেছে এবং প্রায় ১০০ মানুষ আহত হয়েছে। সন্ত্রাসীরা মর্টার, ট্যাংক ও বিমান বিধ্বংসী কামানের গোলা ছোড়া অব্যাহত রেখেছে।

গত ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যে যুদ্ধবিরত কার্যকর হয়েছে তার আওতায় আনা হয় নি আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীকে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫